আমেরিকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৫২ কর্মকর্তা বদলি

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১২:১৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১২:১৩:২৫ অপরাহ্ন
ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৫২ কর্মকর্তা বদলি
ঢাকা, ২৫ আগস্ট : ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। সোমবার রাষ্ট্রপতির আদেশে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
বদলির মধ্যে রয়েছেন অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিম (পুলিশ অধিদফতর থেকে সিআইডি), অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীর (আরআরএফ থেকে পুলিশ স্টাফ কলেজ), অতিরিক্ত ডিআইজি নওরোজ হাসান তালুকদার (আরআরএফ থেকে রাজশাহী রেঞ্জ) ও পুলিশ সুপার মো. হাতেম আলী (ঢাকার রেঞ্জ ডিআইজি অফিস থেকে খুলনার আরআরএফ),  মোহাম্মদ আশিকুর রহমান (এসবির বিশেষ পুলিশ সুপার থেকে পুলিশ সুপার ইস-সার্ভিস ট্রেনিং সেন্টার), মোহাম্মদ আবদুল আজিজ (পুলিশ অধিদফতরের এআইজি থেকে সারদার পুলিশ সুপার), জান্নাত আফরোজ (সিএমপির উপপুলিশ কমিশানার থেকে পুলিশ অধিদফতরে পুলিশ সুপার), মো. দোলোয়ার হোসেন (সংসদ সচিবালয়ের পুলিশ সুপার থেকে পুলিশ অধিদফতরে পুলিশ সুপার)।
এছাড়াও র‌্যাব, ডিএমপি, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশসহ বিভিন্ন ইউনিট ও রেঞ্জে একযোগে এই পরিবর্তন আনা হয়েছে। বদলির মধ্যে নারী কর্মকর্তাও রয়েছেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানমকে মেহেরপুর থেকে জননিরাপত্তা বিভাগে এবং ডিআইজি শামীমা বেগমকে এসবি থেকে সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক কারণে এই রদবদল করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে আলোচনা সভা ও দোয়া মাহফিল