আমেরিকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ
উচ্চশিক্ষার সঙ্কটে শিক্ষার্থীদের অনিশ্চিত যাত্রা

ইউনিভার্সিটি অব মিশিগানে নতুন সেমিস্টার শুরু

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০২:৩৯:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০২:৩৯:৫৮ পূর্বাহ্ন
ইউনিভার্সিটি অব মিশিগানে নতুন সেমিস্টার শুরু
ইউনিভার্সিটি অব মিশিগানের নবীন ছাত্রী ঈশিতা বনসাল সোমবার (২৫ আগস্ট, ২০২৫) অ্যান আরবার ক্যাম্পাসে স্কুলের প্রথম দিনে ক্লাসের মাঝখানে ‘দ্য ডায়াগে’ এক বন্ধুর সঙ্গে কথা বলছেন/Lon Horwedel, Special To The Detroit News

অ্যান আরবার, ২৬ আগস্ট :  ক্লাসের প্রথম দিন সাধারণত শিক্ষার্থীদের জন্য নতুন বন্ধু বানানো, পুরোনোদের সঙ্গে পুনর্মিলন, সময়সূচী গোছানো কিংবা জটিল গণপরিবহন ব্যবস্থা সামলানোর দিন। রাজনীতি সচরাচর তাদের মাথায় থাকে না। অন্তত, ফেরার প্রথম দিনে তো নয়ই। কিন্তু বর্তমান সময়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও নেতৃত্বের ওপর তীব্র নজরদারির কারণে ইউনিভার্সিটি অব মিশিগানের ক্যাম্পাস ভিন্ন চিত্র ধারণ করেছে।
২৩ বছর বয়সী স্নাতকোত্তর শিক্ষার্থী সুরিন সিং বলেন, প্রশাসনিক সিদ্ধান্ত ও নেতৃত্ব পরিবর্তন নিয়ে প্রতিদিন ভাবতে না হলেও তিনি স্পষ্টভাবেই ক্যাম্পাসে পরিবর্তন অনুভব করছেন। তার ভাষায়, “পুরো ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু এবং বিক্ষোভের প্রতিক্রিয়ার কারণে পরিবেশ বদলে গেছে। অনেকেই প্রাক্তন প্রেসিডেন্ট সান্তা ওনোর অবস্থান নিয়ে অসন্তুষ্ট ছিলেন। যারা আবেগপ্রবণ ছিলেন তারা স্পষ্টভাবেই পক্ষ নিয়েছেন।” তবে চ্যালেঞ্জ শুধু বিক্ষোভ কিংবা ইহুদিবিদ্বেষের অভিযোগে সম্ভাব্য ফেডারেল তদন্তে সীমাবদ্ধ নয়। বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্ব এখন আরও নানা সঙ্কটের মুখে—ফেডারেল গবেষণা তহবিল হ্রাস পাওয়ায় প্রত্যাশার তুলনায় কম অর্থ নিয়ে চলতে হচ্ছে। রাজ্য বাজেট নিয়ে অনিশ্চয়তা, যা সাধারণত বিশ্ববিদ্যালয়ের পরবর্তী বছরের বাজেট নির্ধারণের আগে সমাধান হয়। ট্রাম্প প্রশাসনের নীতি অনুসারে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা।
মিশিগান কলেজ অ্যাক্সেস নেটওয়ার্কের নির্বাহী পরিচালক রায়ান ফেউইনস-ব্লিস বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টরা এখন ফেডারেল ও রাজ্য—দুই দিক থেকেই আক্রমণের মুখে। প্রতিদিনই পরিস্থিতি পাল্টাচ্ছে। তারা হতাশ।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত