আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

সেন্ট্রাল ফ্লোরিডায় স্পোর্টস ক্লাবের অভিষেক অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০২:৫২:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০২:৫২:০৭ পূর্বাহ্ন
সেন্ট্রাল ফ্লোরিডায় স্পোর্টস ক্লাবের অভিষেক অনুষ্ঠিত
ফ্লোরিডা, ২৭ আগস্ট : সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাবের অভিষেক অনুষ্ঠান গত শনিবার ওরলান্ডোর ওকরীচ হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছে। এটি সেন্ট্রাল ফ্লোরিডার প্রথম স্বয়ংসম্পূর্ণ স্পোর্টস ক্লাব।
রাত ৮ টায় মিজানুর রহমান বাচ্চু’র পরিচালনায় প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করেন বাহার হোসেন।  জাতীয় সংগীত এর মাধ্যমে অভিষেক অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন স্পোর্টস ক্লাবের সভাপতি শফিক চৌধুরী। সফিক চৌধুরী বলেন, এই শহরে  ২০০৪ সাল থেকে বিচ্ছিন্ন ভাবে খেলাধুরা চর্চা হচ্ছে। একটা স্বয়ংসম্পূর্ণ স্পোটর্স ক্লাবের দাবীর কারনে, আজ স্পোর্টস ক্লাবের সুচনা। সব ধরনের খেলাধুলার চর্চা হবে। স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক স্বাগত বক্তব্য বলেন, আমরা একটি স্পোর্টস কমিউনিটি তৈরীতে কাজ করছি ৷ সবার সহযোগিতা এবং আগ্রহ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা সব ধরনের খেলাধুলার আয়োজন করব ৷ সবাই আমাদের সাথে থাকবেন, উৎসাহ দিবেন।  অভিষেক অনুষ্ঠানে ওরলান্ডোর নানা সিটির ক্রীড়ামোদীরা উপস্থিত থেকে নতুন ক্লাবের সূচনায় উদ্দীপনা যোগ করেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মিডিয়া সেক্রেটারী, জুয়েল সাদত। তিনি বলেন, “আজ আমাদের এই শহরের একটি আনন্দের দিন। একটি বহুমাত্রিক স্পোর্টস ক্লাবের যাত্রা শুরু হল। সবার সহযোগিতায় এটি এগিয়ে যাবে। এই সংগঠনটি সবার, সবাই আছেন এই সংগঠনে। খেলাধুলা ছাড়া এখানে কিছু হবে না।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চারটি টুর্নামেন্টের পুরষ্কার প্রদান করা হয়। ভলিবল সেক্রেটারি ইমরান রিয়াজ শাহ বিগত ভলিবল টুর্নামেন্টের বিজয়ীদের ট্রফি ও মেডেল বিতরণ করেন। ব্যাডমিন্টন সেক্রেটারি ওমর ফারুক বিগত ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরষ্কার প্রদান করেন। ফুটবল সেক্রেটারি আহমেদ শাহরিয়ার খান রন্জু ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের সম্মাননা দেন। ক্রিকেট সেক্রেটারি সাইফুল হক সরকার ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের পুরষ্কার প্রদান করেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমরা সবাই একসাথে এই কমিউনিটিতে খেলাধুলার চর্চা অব্যাহত রাখব।”
অভিষেক অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে স্পোর্টস সেক্রেটারি মিজানুর রহমান বাচ্চু ও কোচ লি-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও, অনারেবল মেন্টর হিসাবে রেজা উদ্দিন মাসুম, মহসিন মিয়া ও ইমরান হোসেন-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে তৃতীয় পর্বে আমিন হক নতুন কমিটিকে শপথ বাক্য পড়ান। নতুন কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি শফিক চৌধুরী, সহ সভাপতি রাসেল মিয়া, শাহ জামাল, মুরাদ হোসেন, আতাউর রহমান, এহসান চৌধুরী, সেক্রেটারী বাহার হোসেন, জয়েন্ট সেক্রেটারী রকিবুল হাসান আলম, মহসিন মিয়া, ট্রেজারার ইমরান হোসেন, জয়েন্ট ট্রেজারার কাজী মাহিদ মিশু, ক্রিড়া সম্পাদক মিজানুর রহমান বাচ্চু, ভলিবল সেক্রেটারী ইমরান রিয়াজ শাহ, ব্যাডমিন্টন সেক্রেটারী ওমর ফারক, ক্রিকেট সেক্রেটারী সাইফুল হক  সরকার, ফুটবল সেক্রেটারী আহমেদ শাহরিয়ার খান, সাংগঠনিক সম্পাদক রেহা উদ্দিন মাসুম, সহ সাংগঠনিক সম্পাদক শাহজামান টুটুল, কমিউনিকেশন সেক্রেটারী রাসু, এন্টারটেইনমেন্ট সেক্রেটারী মোহাম্মদ হোসেন দীপ, মিডিয়া সেক্রেটারী জুয়েল সাদত, কোচ ও গেইম করডিনেটর লি, কমিউনিকেশন জয়েন্ট সেক্রেটারি রিপন আহমদ, জয়েন্ট এন্টারটেইনমেন্ট সেক্রেটারী মেহেদী। 

অনুষ্ঠানে এডভাইজার বোর্ডের অন্যতম সদস্য দুলু ভুইয়া, বাবুল হাই, এ কে এম হোসেন হিটু,আনোয়ার হোসেন সেন্টু,জেসন চৌধুরী তাহের, ফখরুল এহসান শেলী, তাহের মিয়া, জনাব আবেদ, মোস্তফা ফিরোজ, মোহাম্মদ চৌধুরী মুন্না, সামস ইউ শোভন,জনাব হুমায়ুন  কে পরিচয় করিয়ে দেয়া হয় ৷ অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের অনেকেই উপস্থিত ছিলেন। 
স্পোর্টস ক্লাবের জন্য জার্সি ডোনেশন করেন বাহার হোসেন এবং টাইটেল স্পসর করে দাদা ইন্ডিয়ান কুজিন। স্পোর্টস ক্লাবের সভাপতি শফিক চৌধুরী ও সাধারণ সম্পাদক বাহার হোসেন কে বিশেষ  সম্মাননা স্মারক প্রদান করেন কোচ লি। স্পোর্টস ক্লাবের অভিষেক অনুষ্ঠানে চারটি টুর্নামেন্টের আম্পায়র, লেগ আম্পায়ার, রেফারি, লাইনসম্যান সহ সব সহযোগীদের বিশেষ ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের চতুর্থ পর্বে ছিল গ্রুপ ফটোসেশন, ডিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১০ টায় মঞ্চে সংগীত পরিবেশন করেন ত্রিনিয়া হাসান। তিনি পুরো দেড় ঘন্টা এক নাগারে জনপ্রিয় গান পরিবেশন করেন ৷ 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২