আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

শাবিপ্রবিতে অন্তবর্তী সরকারের জানাজা পড়ল শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:২৪:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:২৪:৪১ পূর্বাহ্ন
শাবিপ্রবিতে অন্তবর্তী সরকারের জানাজা পড়ল শিক্ষার্থীরা
সিলেট, ২৮ আগস্ট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অন্তবর্তীকালীন সরকারের জানাযা পড়েছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচী, বিক্ষোভ সমাবেশের পাশাপাশি 'গায়েবানা জানাযা' পড়েন শিক্ষার্থীরা।
তিনদফা দাবি আদায় ও ঢাকায় শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে শুরু হয় কর্মসূচি। শুরুতে সেখানে কিছুক্ষণ অবস্থান করেন শিক্ষার্থীরা। এর আগে থেকেই প্রকৌশল অনুষদের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করছেন বিক্ষোভকারীরা।
কর্মসূচিতে শিক্ষার্থীরা 'কোটা যদি দেশ খায়, ধ্বংস তার দোরগোড়ায়', 'চাকরিতে বৈষম্য, মানি না মানবো না', 'বৈষম্যের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও' সহ নানা প্রতিবাদি প্লাকার্ড হাজির হোন। পরে বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি তাদের দাবি মেনে নিতে সরকারের কাছে আহবান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গোল চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের মূল ফটকে এসে অবস্থান নেয়। মিছিলে বিক্ষোভকারীরা কোটা প্রথার বিরুদ্ধে স্লোগান দেন।
পরে পুলিশি হামলার প্রতিবাদে 'অন্তর্বর্তীকালীন সরকারের গায়েবানা জানাজা' কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষকরা।
আন্দোলন শিক্ষার্থীদের দাবিগুলো হলো- 
১. ইঞ্জিনিয়ারিং এবং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে মেধাক্রম দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।
২. টেকনিক্যাল দশম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ পূরণের জন্য উন্নত করতে হবে। অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদেরকে পরীক্ষায় সুযোগ দিতে হবে।
৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন