আমেরিকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ

ইন্ডিপেন্ডেন্স টাউনশিপে বাড়িতে আগুন, কেউ আহত হয়নি

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১১:৪২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১১:৪২:১৭ পূর্বাহ্ন
ইন্ডিপেন্ডেন্স টাউনশিপে বাড়িতে আগুন, কেউ আহত হয়নি
ইন্ডিপেন্ডেন্স টাউনশিপ, ২৮ আগস্ট : আজ  বৃহস্পতিবার ভোরে ওকল্যান্ড কাউন্টির ইন্ডিপেন্ডেন্স টাউনশিপের একটি বাড়িতে ভোরে আগুন লাগার ঘটনা তদন্ত করছে কর্তৃপক্ষ। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি।
শেরিফ অফিস জানায়, ভোর ৫টার দিকে রয়েল উডস ড্রাইভের কাছে ফরেস্ট ভ্যালি ড্রাইভের একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে প্রথম উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তদন্তকারীরা জানিয়েছেন, বাড়িটি আগুনের সময় জনশূন্য ছিল। বাড়ির মালিকও বিষয়টি নিশ্চিত করেছেন।
টাউনশিপ কর্তৃপক্ষ ফেসবুক পোস্টে জানিয়েছে, আগুনের সময় বাসিন্দারা কেউ বাড়িতে ছিলেন না এবং সবাই নিরাপদে আছেন। ইন্ডিপেন্ডেন্স টাউনশিপের প্রধান ডেভিড পিচের নেতৃত্বে দমকল কর্মীরা পরিস্থিতি সামাল দেন। তারা এলাকাবাসীকে সতর্ক করে জানিয়েছেন, জরুরি কর্মীদের নিরাপদে কাজ করার স্বার্থে ঘটনাস্থল এড়িয়ে চলতে।
কর্তৃপক্ষ বলছে, আগুনের কারণ এখনো তদন্তাধীন।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার ডেট্রয়েটের পশ্চিমে পৃথক অগ্নিকাণ্ডে দুজন মারা যান। সোমবার ওয়ারেনে একটি খালি বাণিজ্যিক ভবনে আগুন নেভাতে গিয়ে একজন ফায়ার ফাইটার আহত হন। চলতি মাসের শুরুর দিকে ম্যাকম্ব টাউনশিপে দোতলা একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় আরও দুই অগ্নিনির্বাপক কর্মী আহত হয়েছিলেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন

হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন