আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি

চুনারুঘাটে কৃষ্ণছুড়া ও রঙ্গন ফুলের গাছ রোপণ কার্যক্রম

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১২:৫১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১২:৫১:০১ অপরাহ্ন
চুনারুঘাটে কৃষ্ণছুড়া ও রঙ্গন ফুলের গাছ রোপণ কার্যক্রম
হবিগঞ্জ, ২৯ আগস্ট :  চুনারুঘাট উপজেলার আমতলী ব্রীজ থেকে চানপুর বাস স্ট্যান্ড পর্যন্ত কৃষ্ণছুড়া ও রঙ্গন ফুলের গাছ রোপণ কার্যক্রম চলছে। শুক্রবার (২৯ আগস্ট) এ উদ্যোগ বাস্তবায়ন করছে সামাজিক সংগঠন বিউটিফুল চুনারুঘাট, সহযোগিতায় পরিচ্ছন্নতা ও পরিবেশ বিষয়ক সংগঠন বিডি ক্লিন চুনারুঘাট।
আয়োজকরা জানান, "দীর্ঘ এ সড়ককে সবুজে আচ্ছাদিত ও ফুলের সৌন্দর্যে রঙিন করে তুলতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে একদিকে যেমন পরিবেশ হবে মনোমুগ্ধকর, অন্যদিকে যাত্রী ও পথচারীরা পাবেন এক শান্তিময় দৃশ্যের স্বাদ।"
উদ্ভিদ গবেষক ড. সুভাষ চন্দ্র দেব বিডি ক্লিনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, "আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এবং নান্দনিক পরিবেশ তৈরিতে তাঁদের এই সৃজনশীল কর্মকাণ্ড উদাহরণ তৈরি  করবে। চুনারুঘাটের নৈসর্গিক সৌন্দর্য বৃদ্ধিতে বিডি ক্লিন এধরণের কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ জানান।"
স্থানীয় সচেতন মহল এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেছেন, "গাছ লাগানো ও তার যত্ন নেয়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ তৈরি করা সম্ভব হবে।"

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর