আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

সাউথ জার্সিতে গনেশ উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৪:১৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৪:১৫:০২ পূর্বাহ্ন
সাউথ জার্সিতে গনেশ উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
নিউজার্সি, ৩০ আগস্ট : রাজ্যের সাউথ জার্সিতে ‘গনেশ উৎসব’  উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে পোমনাস্থ জৈন হিন্দু মন্দিরের মিলনায়তনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সংগীত, একক ও দলীয় নৃত্য ও যন্ত্র সংগীত পরিবেশন ।
প্রবাসে বহুজাতিক সংস্কৃতিতে বেড়ে ওঠা প্রজন্মের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে খুদে শিল্পীদের পরিবেশনা ছিল মন্ত্রমুগ্ধ হওয়ার মতো। কোরিওগ্রাফার সান্তনা রায় চৌধুরী, প্রিয়া, মোহিনীর সার্বিক তত্তাবধানে খুদে অংশগ্রহণকারী ঐন্দ্রিলা, অধরা, রিশা, বাবাই প্রমুখ তাদের নান্দনিক পরিবেশনায়  উপস্থিত সুধীজনদের বিমোহিত করে রাখে ।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উৎসবে উপস্থিত সুধীজন ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা প্রজন্মের নান্দনিক পরিবেশনার জন্য তাদের  অভিনন্দন জানান। বিপুল সংখ্যক প্রবাসী মনোজ্ঞ এই সাংস্কৃতিক  অনুষ্ঠান উপভোগ করেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার