আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা

আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক চেয়ারম্যানের উদ‍্যোগে ‘সুহৃদ সমাবেশ’

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৩:০৪:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৩:০৪:৪০ পূর্বাহ্ন
আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক চেয়ারম্যানের উদ‍্যোগে ‘সুহৃদ সমাবেশ’
নিউজার্সি, ৩১ আগস্ট : গতকাল শনিবার, আটলান্টিক কাউন্টিতে ‘সুহৃদ সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। ওইদিন  বিকেলে এগ হারবার সিটির একটি ভেনুতে আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক চেয়ারম্যান মাইক সুলেমানের উদ্যোগে আয়োজিত এই ‘সুহৃদ সমাবেশ’ এর বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শুভেচছা বিনিময়, কথামালা,বারবিকিউ, জম্পেস আড্ডা ইত্যাদি। 
আটলান্টিক কাউন্টির কমিশনার,ডেমোক্র্যাটিক দলীয় মেয়র, কাউন্সিলর, ডেমোক্র্যাটিক কমিটি পারসনরা সহ আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহনকারী ডেমোক্র্যাট দলীয় প্রার্থীরা এই ‘সুহৃদ সমাবেশ’এ যোগ দেন।  আটলান্টিক কাউণ্টির বিভিন্ন শহরের ডেমোক্র্যাট দলীয় কর্তা ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ এই ‘সুহৃদ সমাবেশ’এ যোগ দেওয়ায় এক পর্যায়ে তা সম্প্রীতি সমাবেশের রূপ নেয়। 

এই সুহৃদ সমাবেশ এ অংশগ্রহনকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ডেমোক্র্যাট দলীয় আটলান্টিক কাউন্টির কমিশনার এট লারজ প্রার্থী  কলিন্স এ ডেইস সিনিয়র,আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় কাউন্সিল এট লারজ প্রার্থী সোহেল আহমেদ, ডেমোক্র্যাটিক কমিটি পারসন ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী  সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য ওয়াল্টার জনসন, আটলান্টিক সিটির প্রাক্তন কাউন্সিলম‍্যান আনজুম জিয়া প্রমুখ। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা