আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, আহত অন্তত ৬০

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৩:২০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৩:২০:১২ পূর্বাহ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, আহত অন্তত ৬০
চট্টগ্রাম, ৩১ আগস্ট : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আবারও তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৩১ আগস্ট) দুপুর ১২টা থেকে প্রায় পৌনে ১টা পর্যন্ত উত্তরা আবাসিক ২ নম্বর গেটে চলা সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ৬০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে ২০–২১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বিভিন্ন দিক থেকে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে স্থানীয় বাসিন্দারা। শিক্ষার্থীরাও জড়ো হয়ে হামলা প্রতিরোধের চেষ্টা করেন, তবে স্থানীয়দের সংখ্যাগত সুবিধার কারণে শিক্ষার্থীরা বারবার পিছু হটেন। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একজন সদস্যও আহত হয়েছেন।
শিক্ষার্থীরা জানান, সকাল থেকেই তারা সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করেছেন। তবে এক ঘণ্টাব্যাপী অভিযান চালানোর পর সেনাবাহিনী চলে গেলে দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। শিক্ষার্থীরা সুষ্ঠ সমাধান চান, কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া উদ্যোগ সফল হয়নি।
জানা গেছে, শনিবার রাত সোয়া ১১টার দিকে দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থী ২ নম্বর গেট সংলগ্ন বাসায় প্রবেশ করতে গেলে দারোয়ানের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দারোয়ান তাকে মারধর করেন। খবর পেয়ে কয়েকজন শিক্ষার্থী সেখানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নেয়, এবং স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ান।
রাত দেড়টার দিকে ২ নম্বর গেট এলাকায় সংঘর্ষের মাত্রা আরও বেড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, এই সময় বহু শিক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়। সংঘর্ষের কারণে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন জানান, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের আজ পরীক্ষা ছিল। তাই বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”