আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু

জীবননগর পাইলট হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০১:১৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০১:১৪:৩৬ অপরাহ্ন
জীবননগর পাইলট হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 
চুয়াডাঙ্গা, ৩১ আগস্ট : গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা জেলার জীবননগর পাইলট হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রথম বর্ষপূর্তি ও এসএসসি ২০২৫-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মো: আমিন উদ্দীন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাহবুবুর রহমান। প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী ভূমি কমিশনার মাহবুবা মৌনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো: আবুল হাসেম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশনস) আতিয়ার রহমান ও দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক এবং এসএসসি ২০২৫-এর কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় জিপিএ ৫ অর্জনকারী ২৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি জীবননগর উপজেলার সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী মারুফ হাসান ফাহিমকে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।
এছাড়া এসএসসি ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে জীবননগর পাইলট হাইস্কুলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, যা গ্রহণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। প্রজ্ঞার আলোকে আলোকিত ব্যক্তিত্ব হিসেবে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলামকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে আহ্বায়ক মো: আমিন উদ্দীন অনুষ্ঠানটি সফল করতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লুটনে এসএসসি '৯১ ব্যাচের পুনর্মিলনীতে আনন্দ-উচ্ছ্বাস

লুটনে এসএসসি '৯১ ব্যাচের পুনর্মিলনীতে আনন্দ-উচ্ছ্বাস