আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

হবিগঞ্জে গণ অধিকার পরিষদের মশাল মিছিল 

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০১:৪০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০১:৪০:৪২ অপরাহ্ন
হবিগঞ্জে গণ অধিকার পরিষদের মশাল মিছিল 
হবিগঞ্জ, ৩১ আগস্ট : রাজধানীর বিজয়নগর এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাসেদ খাঁনসহ নেতৃবৃন্দের ওপর বর্বর হামলার প্রতিবাদে হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ গতকাল শনিবার  রাতে এক বিশাল মশাল মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেছে। মিছিল ও সভা অনুষ্ঠিত হয় জেলা সভাপতি আশরাফুর বারী নোমান-এর নেতৃত্বে।
গত শুক্রবার রাতে রাজধানীতে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ চালায়। সংঘর্ষের সময় লাল টি-শার্ট পরিহিত এক ব্যক্তি ও বাহিনী সদস্যরা নুরুল হক নুর ও অন্যান্য নেতাকর্মীদের নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে।
সভায় বক্তব্য রাখেন জেলা সভাপতি আশরাফুর বারী নোমান। তিনি বলেন, “বাংলাদেশের একটি বিশাল দলের প্রধান, যিনি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়েছেন এবং দেশের জন্য একটি দল গঠন করেছেন, তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে পিটানো হয়েছে। দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়া না হলে সারা দেশের মানুষ আন্দোলনে নামবে।”
তিনি আরও বলেন, নুরুল হক নুরকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। যারা নুরকে হত্যা করার স্বপ্ন দেখছে, তা কখনও বাস্তবায়িত হবে না। তাই দোষীদের তড়িঘড়ি গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স