আমেরিকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত

হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বিষয়ে হাইকোর্টের রুল

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১২:৫১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১২:৫১:১৫ অপরাহ্ন
হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বিষয়ে হাইকোর্টের রুল
ঢাকা, ১ সেপ্টেম্বর : হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ পাঁচ মামলায় কেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী অক্টোবর মাসে এ রুলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য।
এর আগে গত ৩০ এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছিলেন বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ। ওই জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আদালত রায় দেন। তবে পরে চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন।
প্রসঙ্গত, গত বছরের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। কয়েক দিন পর ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়, যেখানে আরও ১৮ জনকে আসামি করা হয়। পরবর্তীতে ২২ নভেম্বর তার নেতৃত্বে রংপুরে আরেকটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এরপর রাষ্ট্রদ্রোহ মামলার পরিপ্রেক্ষিতে গত ২৫ নভেম্বর ঢাকায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তার জামিন আবেদন নামঞ্জুর করে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালত প্রাঙ্গণে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তার অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরে কুপিয়ে হত্যা করা হয়। বর্তমানে চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে রয়েছেন। চলতি বছরের ২ জানুয়ারি তার জামিন আবেদন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত নামঞ্জুর করেন। পরবর্তীতে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লেগ স্পিনের ঘূর্ণিতে স্বপ্ন বুনছে হবিগঞ্জের নাফি

লেগ স্পিনের ঘূর্ণিতে স্বপ্ন বুনছে হবিগঞ্জের নাফি