আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১২:৫২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১২:৫২:১০ অপরাহ্ন
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
ঢাকা, ১ সেপ্টেম্বর : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে সাক্ষাৎ করেন। পরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। এর আগে রোববার সকালে সেনাপ্রধান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রসঙ্গত, গত ২১ আগস্ট সরকারি সফরে চীন গিয়েছিলেন সেনাবাহিনী প্রধান। বুধবার রাতে তিনি দেশে ফেরেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রোহিঙ্গা প্রত্যাবর্তন, কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নে সহায়তা বিষয়ে আলোচনা হয়।
আইএসপিআর জানায়, ২২ আগস্ট চীনের পিএলএ সদরদপ্তরে পৌঁছালে সেনাপ্রধানকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরবর্তীতে তিনি জেনারেল চেন হুইর সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠক করেন।
এদিকে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা। রোববার তিনি বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স