আমেরিকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত

জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতেই রাজনীতিতে এসেছি : সিলেটে তাসনিম জারা

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৪:৫৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৪:৫৩:৪০ অপরাহ্ন
জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতেই রাজনীতিতে এসেছি : সিলেটে তাসনিম জারা
সিলেট, ১ সেপ্টেম্বর : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় জেষ্ঠ্য যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতেই আমরা রাজনীতিতে এসেছি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের নাগরিক হিসেবে যে সম্মানটুকু পাওয়ার কথা তা আমরা পাইনি। নাগরিক অধিকারটুকু কখনোই সংরক্ষিত হয়নি। আমরা যেকোন সরকারি অফিসে গেলেই মনে হয় কারো করুণার পাত্র, আসলে এগুলো তো আমাদের অধিকার। ভূমি অফিসে যেতেই এখন আমাদের ভয় লাগে, কারণ এখানেই গেলেই আমাদের ঘুষ দিতে হবে। আমাদের যেটা প্রাপ্য সেটা ঘুষ দিয়ে পেতে হয়। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আয়োজিত গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। 
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন করার চেয়ে বেশি বিরোধী দল দমন করার কাজ করছে। আসলেই যদি দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষ হতো তাহলে যারা ক্ষমতায় থেকে দুর্নীতি করে এটিই বের করলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যেতো। যারা ক্ষমতায় থাকেন তারাই দুদকের প্রধানকে নিয়োগ দেন, তাই যার কাছ থেকে নিয়োগ পেয়েছেন তাকে তো ভয় পাবেনই। ডা. তাসনিম জারা বলেন, আমরা চাই, নিয়মটা পাল্টাতে। এমন নিয়ম হোক যাতে যেই ক্ষমতায় থাকুক তাকেই সুষ্ঠু তদন্তের আওতায় আনুক। তাদের বিচার নিশ্চিত করুক। নতুন নিয়মই আমাদের নতুন সংবিধান। সাধারণ জনগনের হয়েই এনসিপি নতুন সংবিধানের আওয়াজ তুলছে। যেটির মধ্যে নাগরিক অধিকারটুকু ফিরে আসবে। বিগত সময়গুলোতে তরুণদের অনেক ছোট করা হয়েছে, হেয় করা হয়েছে। ছোট বয়সের মানুষের কিন্তু দেশের প্রতি মায়া থাকে। বয়স হয়ে গেলে ক্ষমতাকে প্রশ্ন করার সাহস কমে যায়। কিন্তু তরুণদের মধ্যে সে সাহসটা অনেক বেশি থাকে। তরুণদের অহেতুক ছোট করার সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের নারীরা গণঅভ্যুত্থানে একদম সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের নারীরা যাতে নিরাপদে রাজনীতিতে সক্রিয় থাকতে পারেন আমরা এটিরও দাবি তুলছি।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপি সিলেট জেলার সদস্য হেলাল আহমদ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এনসিপি’র কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এডভোকেট শিরিন আক্তার শেলী ও নাহিদ উদ্দিন তারেক। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, সিলেট জেলার যুগ্ম সমন্বয়কারী আবু সাঈদ, সদস্য সোহেল আহমদ মুসা, আয়েশা সিদ্দিকা প্রিয়া, গিয়াস উদ্দিন, সিলেট জেলার প্রচার সমন্বয়কারী মাওলানা মুফতি ছালিম আহমদ খান, সিলেট জেলার সদস্য নুরুল ইসলাম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহবুবুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক

বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক