আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রাইস্টেনসেন

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০১:১৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০১:১৮:২৪ পূর্বাহ্ন
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রাইস্টেনসেন
ওয়ারেন, ৩ সেপ্টেম্বর :  বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রাইস্টেনসেনকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এই মনোনয়নের বিষয়টি সিনেটে শুনানির জন্য পাঠিয়েছে হোয়াইট হাউস। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রেন্ট ক্রাইস্টেনসেন। তিনি এর আগে ২০১৯ সাল থেকে টানা তিন বছর ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রদূত হিসেবে তিনি পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন। হাস গত বছর অবসর নেওয়ার আগে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিদায়ের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসন।
বাংলাদেশের প্রেক্ষাপটে এই নিয়োগকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন কূটনৈতিক বিশ্লেষক জন ডানিলোভিচ বুধবার (৩ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টে লিখেছেন, “বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের জন্য ব্রেন্ট ক্রাইস্টেনসেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।” তিনি আশা প্রকাশ করেন, মার্কিন সিনেট দ্রুত এ মনোনয়ন অনুমোদন করবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ