আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

হ্যাজেল পার্কে মা-ছেলেকে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১১:৪৩:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১১:৪৩:০০ পূর্বাহ্ন
হ্যাজেল পার্কে মা-ছেলেকে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার
হ্যাজেল পার্ক, ৩ সেপ্টেম্বর :  শহরের একটি বাড়িতে মা ও ছেলের হত্যাকাণ্ডের ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে লিন্ডা হিল (৪১) এবং তার ছেলে কার্ডি জ্যাকসন (১২) হিসেবে। সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটে তাদের বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। উভয়ের শরীরে আঘাতের চিহ্ন ছিল।
হ্যাজেল পার্ক পুলিশ জানায়, ওকল্যান্ড কাউন্টি শেরিফের সহায়তায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পন্টিয়াকের একটি বাড়ি থেকে ৪৩ বছর বয়সী রেডফোর্ড টাউনশিপের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে হ্যাজেল পার্ক পুলিশ বিভাগে আটক আছেন। তদন্তকারীরা জানান, সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া চলছে। হ্যাজেল পার্ক স্কুল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে নিহত কার্ডি জ্যাকসন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন।
এক বিবৃতিতে পুলিশ বিভাগ বলেছে, “লিন্ডা এবং কার্ডির পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল। আমরা সত্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছি।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর