আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প

একটি মহল নির্বাচন বানচাল করতে চায় : সৈয়দ মো. ফয়সল

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১১:৫১:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১১:৫১:০৮ পূর্বাহ্ন
একটি মহল নির্বাচন বানচাল করতে চায় : সৈয়দ মো. ফয়সল
মাধবপুর (হবিগঞ্জ), ৩ সেপ্টেম্বর : হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেছেন, “একটি বিশেষ মহল নির্বাচন বানচাল করতে চায়। তারা মরিয়া হয়ে উঠেছে। তবে জনগণ এবার বিএনপিকে দেশ পরিচালনায় দেখতে চায়। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, কেউ তা ঠেকাতে পারবে না।” বুধবার বিকেলে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণমিছিল-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মো. ফয়সল আরও বলেন, তিনি ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। হবিগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে ১৫ বছর দায়িত্ব পালন করে সংগঠনকে শক্তিশালী করেছেন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর মাধবপুর-চুনারুঘাট অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে, যা এখনো বিদ্যমান। অথচ বিগত সরকারের সময়ে অনেক মন্ত্রী-এমপি এ ধরণের উন্নয়ন করতে পারেননি।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাবেক সভাপতি সৈয়দ মো. শাহজাহান, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, বিএনপি নেতা মোস্তাফা কামাল বাবুল, মাসুক মিয়া, হাজী ফিরোজ, যুবদল নেতা এনায়েত উল্লাহ, কবির খান চৌধুরী, মশিউর রহমান, আলমগীর কবির, রাসেল মিয়াসহ অনেকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম

নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম