আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

সুনামগঞ্জে এমপি প্রার্থী গাজীনগরীর লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৩:৩৮:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৩:৩৮:২৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জে এমপি প্রার্থী গাজীনগরীর লাশ উদ্ধার
সুনামগঞ্জ, ৫ সেপ্টেম্বর : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়নপ্রত্যাশী মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরীর মরদেহ নিখোঁজের তিন দিন পর পুরনো সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেন।
মাওলানা মোস্তাক আহমদ গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন। তাঁর সন্ধান চেয়ে পরিবার বুধবার থানায় সাধারণ ডায়েরি করেন, এবং বৃহস্পতিবার জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করেন। তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানিয়েছে, দিরাই উপজেলার শ্যামনগর এলাকায়, যা দিরাই ও শান্তিগঞ্জ থানার মিলনস্থল, সেখানে মরদেহটি পাওয়া যায়। দুই থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিয়েছে।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হেলাল বলেন, “মাওলানা মোস্তাক আহমদ একজন ভালো মানুষ ছিলেন। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত।”
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু