আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু

চট্টগ্রামে সুন্নি-কওমি সংঘর্ষে ১৮০ জন আহত, ১৪৪ ধারা জারি

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০১:০১:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০১:০১:৫২ পূর্বাহ্ন
চট্টগ্রামে সুন্নি-কওমি সংঘর্ষে ১৮০ জন আহত, ১৪৪ ধারা জারি
চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর : ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে সুন্নি ও কওমি অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৮০ জন আহত হয়েছেন। শনিবার রাতে উত্তেজনা শুরু হলেও গভীর রাতে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাটহাজারীতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, শনিবার রাত ১০টা থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুস ফটিকছড়ির পথে হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় আরিয়ান ইব্রাহিম নামের এক যুবক মাদ্রাসার দিকে আঙুল তুলে অশোভন অঙ্গভঙ্গি করেন। এতে ক্ষুব্ধ হয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুলুস শেষে ফেরার পথে সুন্নীপন্থিদের বেশ কয়েকটি বাসে কওমি মতাদর্শের লোকজন হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এরপর সুন্নিপন্থীরাও পাল্টা হামলা করে। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক ভাঙচুর ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দারুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক অবরোধ করে দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংঘর্ষে আহতদের মধ্যে প্রায় ১৫০ জনকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে—আবু তাহের (১৬) ও হাসান মারুফ (১৭)।
হাটহাজারী ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, মসজিদ ও মাদ্রাসা অবমাননার অভিযোগে অভিযুক্ত যুবক আরিয়ান ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এদিকে, পরিস্থিতি বিবেচনায় হাটহাজারী মাদ্রাসার রোববারের পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লুটনে এসএসসি '৯১ ব্যাচের পুনর্মিলনীতে আনন্দ-উচ্ছ্বাস

লুটনে এসএসসি '৯১ ব্যাচের পুনর্মিলনীতে আনন্দ-উচ্ছ্বাস