আমেরিকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

প্রখ্যাত চিন্তাবিদ ও সমাজবিজ্ঞানী বদরুদ্দীন উমর আর নেই

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৩:৪৮:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৩:৪৮:১৪ পূর্বাহ্ন
প্রখ্যাত চিন্তাবিদ ও সমাজবিজ্ঞানী বদরুদ্দীন উমর আর নেই
ছবি : ঢাকা পোস্টের সৌজন্য

ঢাকা, ৭ সেপ্টেম্বর : বাংলাদেশের প্রখ্যাত চিন্তাবিদ, প্রবীণ রাজনীতিক ও সমাজবিজ্ঞানী বদরুদ্দীন উমর রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম জানিয়েছেন, ‘অসুস্থ অবস্থায় বাসা থেকে হাসপাতালে নেওয়ার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিস্তারিত পরে জানানো হবে।’
বদরুদ্দীন উমর তাঁর কর্মজীবন শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্যে তিনি ছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী। এক সময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতেও যুক্ত ছিলেন। ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল প্রতিষ্ঠা করে এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। প্রগতিশীল চিন্তাধারা, রাজনৈতিক সংগ্রাম ও সমাজবিজ্ঞানচর্চায় তার অবদান দেশের বুদ্ধিজীবী সমাজে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চা-বাগানের শ্রমিকদের সুরক্ষায় রেইনকোট, উদ্বোধন প্রধানমন্ত্রীর

চা-বাগানের শ্রমিকদের সুরক্ষায় রেইনকোট, উদ্বোধন প্রধানমন্ত্রীর