আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি

নিউইয়র্কে ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরীকে সংবর্ধনা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০১:০১:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০১:০১:২৪ পূর্বাহ্ন
নিউইয়র্কে ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরীকে সংবর্ধনা
নিউইয়র্ক, ৮ সেপ্টেম্বর : প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গর্ব ও সাফল্যের প্রতীক ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরীকে সংবর্ধনা জানালো “জীবন” জ্যামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্ক। গত শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কুইন্সের জ্যামাইকার জনপ্রিয় ষ্টার কাবাব রেস্টুরেন্টে আয়োজিত এ অনবদ্য সংবর্ধনায় বিপুল সংখ্যক বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা অংশ নেন। সংগঠনের প্রেসিডেন্ট কারাম চৌধুরীর এ পদোন্নতি শুধু তাঁর ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং সমগ্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এক বিরল অর্জন হিসেবে অভিহিত করা হয়।
সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এম. ডি. হালিম ও সহ সাধারণ সম্পাদক সরদার আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে জীবন”-এর মিডিয়া লিয়াজন পাপিয়া শারমিন, ইভেন্ট কো-অর্ডিনেটর পলাশ আহমেদ, কো-ট্রেজারার রাজীব ঘোষ, সহ-প্রতিষ্ঠাতা সরদার আল মামুন ও মেহেদী মামুন, ট্রেজারার পঙ্কজ রায়, কো-ট্রেজারার অনিক ইসলাম এবং উপদেষ্টা লেফটেন্যান্ট সাজেদুর রহমান, ড. ইসলাম, এম. ডি. হোসেন, দিদারুল হোসেন, রিয়েল এস্টেট ইনভেস্টর রাজীব হোসেন, আরিফ হোসেন ও ইজাজ আহমেদ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিবিদ ও ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল সংগঠনের চেয়ারপারসন ও কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন  চৌধুরী, বাপসনিউজ এডিটর ও জনপ্রিয় নিউজ পোর্টাল আইবিএননিউজ২৪.কম  এর প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ‍্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকার  সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন টিভির উত্তর আমেরিকা প্রতিনিধি  এবং আইটি বিশেষজ্ঞ আহমেদ সোহেল,“ভালো” সংগঠনের প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহরিয়ার, কমিউনিটি এক্টিভিস্ট শোয়েব চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক ক্রীড়া সম্পাদক সৈয়দ  এনায়েত আলী, ড. সুজাত খান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম  দেলোয়ার, লেফটেন্যান্ট হাফিজ রহমান, কম্যুনিটি এক্টিভিস্ট ও ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল এর পরিচালক তরিকুল ইসলাম, জ্যামাইকা বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাব্বি সাঈদ সহ আরো অনেকে। 
অনুষ্ঠানে ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল-এর পক্ষ থেকে এডভোকেট মঈন চৌধুরী বাপার সাবেক সভাপতি কারাম চৌধুরীকে একটি সম্মানজনক প্রোক্লেমেশন প্রদান করেন। বক্তারা বলেন, কারাম চৌধুরীর কর্মজীবনের এই অর্জন প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অধ্যবসায় দিয়ে প্রবাসেও স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। তাঁরা তাঁর উজ্জ্বল ভবিষ্যতের সাফল্য কামনা করেন।
বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার তিলাগাঁও গ্রামের সন্তান কারাম চৌধুরী ১৯৯৩ সালে মাত্র ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০০৫ সালে তিনি নিউইয়র্ক পুলিশে যোগ দেন। ২০১৯ সালে ক্যাপ্টেন পদে পদোন্নতির পর বর্তমানে তিনি ডেপুটি ইন্সপেক্টর পদে উন্নীত হন। নিউইয়র্ক পুলিশের ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ তাঁর কাজিন।
অনুষ্ঠান শেষে ছিল মনোমুগ্ধকর ভোজের আয়োজন। রকমারি খাবারের পাশাপাশি তিনটি কেক কাটা হয় এবং উপস্থিত সবার মাঝে তা পরিবেশন করা হয়। উষ্ণ শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি প্রবাসীদের জন্য স্মরণীয় হয়ে ওঠে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে ব্যতিক্রমী সংবর্ধনা, সম্মানিত দুই ‘আলোকিত মানুষ’ 