আমেরিকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা

উত্তর-পশ্চিম মিশিগানে ছোট বিমান বিধ্বস্ত, অক্ষত পাইলট-যাত্রী

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০১:১৮:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০১:১৮:২৬ পূর্বাহ্ন
উত্তর-পশ্চিম মিশিগানে ছোট বিমান বিধ্বস্ত, অক্ষত পাইলট-যাত্রী
বিধ্বস্ত বিমান/ Mark Griner

ক্লিওন টাউনশিপ, ৮ সেপ্টেম্বর : গতকাল রবিবার সকালে উত্তর-পশ্চিম মিশিগানের ম্যানিস্টি কাউন্টির ক্লিওন টাউনশিপে একটি হালকা, দুই আসনের বিমান বিধ্বস্ত হয়। বেনজি কাউন্টির থম্পসনভিল বিমানবন্দর থেকে উড্ডয়ন করার কিছুক্ষণ পর সকাল ৯টা ৪৫ মিনিটে বিমানটি যান্ত্রিক সমস্যায় পড়ে এবং অবতরণের চেষ্টা করার সময় গাছে আটকে যায়।
ক্লিওন টাউনশিপের ফায়ার চিফ মার্ক গ্রিনার জানান, বিমানটি মাটি থেকে প্রায় ৮-১০ ফুট উপরে গাছের মধ্যে ঝুলে যায়। পাইলট ও যাত্রী দুজনই বেনজি কাউন্টির বাসিন্দা এবং দুর্ঘটনা থেকে অক্ষত অবস্থায় বের হয়ে আসেন। তবে যাত্রী একজন গোড়ালিতে সামান্য আঘাত পান।
বিমানটি ছিল একটি কার্বন কাব এক্স, যেটি আংশিকভাবে হাতে তৈরি হওয়ায় ‘পরীক্ষামূলক বিমান’ হিসেবে পরিচিত। গ্রিনার জানান, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) তদন্তের জন্য কাউকে পাঠাবে না। পরে বিকেলে পাইলট নিজেই বিমানটি ভেঙ্গে ফেরৈন এবং ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।
এ ঘটনায় গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টি হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস টিম জ্বালানি ছড়িয়ে পড়েছে কি না তা পরীক্ষা করে। পাশাপাশি ম্যানিস্টি কাউন্টি শেরিফ অফিস, মিশিগান স্টেট পুলিশ এবং এমএমআর জরুরি চিকিৎসা দলও ঘটনাস্থলে সহায়তা করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের হাল ধরলেন মকিস-আশরাফ

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের হাল ধরলেন মকিস-আশরাফ