আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

মিশিগানে পরিচয় চুরি ও জালিয়াতির  অভিযোগে তিনজন বিচারের মুখোমুখি

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১২:৪১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১২:৪১:০৬ অপরাহ্ন
মিশিগানে পরিচয় চুরি ও জালিয়াতির  অভিযোগে তিনজন বিচারের মুখোমুখি
ডেট্রয়েট, ৮ মেপ্টেম্বর : মিশিগানের রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন, পরিচয় চুরি ও জালিয়াতির অভিযোগে তিনজনকে আদালতে বিচারের মুখোমুখি করা হয়েছে। শুক্রবার অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল এক বিবৃতিতে এ তথ্য জানান। আসামিরা হলেন—মাউন্ট প্লেজেন্টের ৪৬ বছর বয়সী অ্যাভারিল ডিন্টাম্যান, সেন্ট লুইসের ৫৯ বছর বয়সী ডোয়াইন জনসন এবং মাউন্ট প্লেজেন্টের ৫১ বছর বয়সী ড্যানিয়েল নোলান। তাদের ইটন কাউন্টি সার্কিট কোর্টে বিচার শুরু হবে।
নেসেল বলেন, “যারা পরিচয় চুরি করে সৎ মিশিগানবাসীদের ক্ষতির বিনিময়ে লাভবান হতে চায়, তাদের আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমাদের অফিস ট্রেজারি বিভাগের সঙ্গে কাজ করছে।”
আদালতের নথি অনুযায়ী, জনসনকে আগামী বৃহস্পতিবার ৫৬তম সার্কিট কোর্টে হাজির করা হবে। অন্যদিকে ডিন্টাম্যান ও নোলান ১৭ অক্টোবর আদালতে উপস্থিত হবেন। তারা দুজনই প্রাথমিক শুনানি মওকুফ করেছেন এবং শুক্রবার থেকে আটক রয়েছেন। জনসনও শুনানি মওকুফ করে গত জুন থেকে আটক আছেন।
নেসেলের অফিস জানিয়েছে যে, ডিন্টাম্যানের বিরুদ্ধে ১ লাখ ডলার বা তার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ (২০ বছরের অপরাধ), জালিয়াতি (১৪ বছরের অপরাধ), মিথ্যা নথি প্রকাশ (১৪ বছরের অপরাধ) এবং কম্পিউটার ব্যবহার করে অপরাধ সংঘটনের অভিযোগ (২০ বছরের অপরাধ) আনা হয়েছে। জনসনের বিরুদ্ধে একইভাবে ১ লাখ ডলার বা তার বেশি অর্থ আত্মসাত, পরিচয়পত্র জাল (১০ বছরের অপরাধ) এবং পরিচয় চুরির অভিযোগ (৫ বছরের অপরাধ) রয়েছে। নোলানের বিরুদ্ধে অর্থ আত্মসাত, জালিয়াতি (১৪ বছরের অপরাধ) এবং কম্পিউটার ব্যবহার করে অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।  এছাড়া তিনজনের বিরুদ্ধেই প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে, যার শাস্তি সংশ্লিষ্ট অপরাধের সমান হতে পারে।
কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালে তিন আসামি এক ভুক্তভোগীর পরিচয় চুরি করে ৫৭৯,৫৫১.৯৯ ডলারের দাবিহীন সম্পত্তির চেক হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন। এজন্য তারা জাল একটি পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবহার করেন। অভিযোগ অনুযায়ী, জনসন নিজে ভুক্তভোগীর পরিচয় ব্যবহার করে ট্রেজারি বিভাগের দাবিহীন সম্পত্তি অফিসে গিয়ে ওই চেকের অনুলিপি সংগ্রহের চেষ্টা করেন।
এ বিষয়ে জনসনের আইনজীবী ড্যানিয়েল স্টারডেভান্ট মন্তব্য করতে অস্বীকৃতি জানান। অন্য দুই আসামির আইনজীবীরাও তাৎক্ষণিক মন্তব্যের জন্য পাওয়া যায়নি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ