আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

ক্যান্টনে বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন আটক

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১২:১৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১২:১৪:২৩ পূর্বাহ্ন
ক্যান্টনে বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন আটক
ক্যান্টন টাউনশিপ, ৯ সেপ্টেম্বর : শহরের একটি বাড়ি থেকে ৩০ বছর বয়সী এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
ক্যান্টন পাবলিক সেফটি ডিপার্টমেন্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার বিকেল ৩টা ৩২ মিনিটের দিকে পাইনহার্স্ট ড্রাইভের ২০০ ব্লকের একটি বাড়িতে অভিযান চালায় কর্মকর্তারা। সেখানেই ওই মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়।  পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে “ঘরোয়া আক্রমণ” ও “হত্যাকাণ্ড” হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে সন্দেহভাজনের নাম, বয়স বা লিঙ্গ এখনও প্রকাশ করা হয়নি। পরিবারের পক্ষ থেকে নিশ্চিত না হওয়া পর্যন্ত ভুক্তভোগীর নামও গোপন রাখা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তার জন্য কোনো চলমান হুমকি নেই। সোমবার সন্ধ্যা পর্যন্ত মামলাটি তদন্তাধীন ছিল। তদন্তের ফলাফল ওয়েইন কাউন্টি প্রসিকিউটরের অফিসে পাঠানো হবে, যাতে অভিযোগ আনার বিষয়টি বিবেচনা করা যায়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা