আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ক‍্যারম টুর্নামেন্ট সম্পন্ন 

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০১:২৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০১:২৫:৩০ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ক‍্যারম টুর্নামেন্ট সম্পন্ন 
আটলান্টিক সিটি, ১১ সেপ্টেম্বর : নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটির বেঙ্গল ক্লাবের উদ্যোগে ওপেন ক‍্যারম (দ্বৈত) টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত নয় ও দশ সেপ্টেম্বর, মংগলবার ও বুধবার সিটির আর্কটিক এভিনিউতে অবস্থিত সংগঠনের নিজস্ব  মিলনায়তনে আয়োজিত এই  ওপেন ক‍্যারম  (দ্বৈত) টুর্নামেন্টে  মোট ষোলোটি দল অংশগ্রহণ করে।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ওপেন ক‍্যারম  (দ্বৈত) টুর্নামেন্টে রুবেল-তমাল জুটি রহমান বাবুল-মামুন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। চ্যাম্পিয়ন জুটিকে দুইশত ডলার সহ সুদৃশ্য ট্রফি ও 
রানার্স আপ জুটিকে একশত ডলার সহ ট্রফি পুরস্কার হিসেবে প্রদান করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী এই টুর্নামেন্টের খেলা উপভোগ করেন।
বেংগল ক্লাবের সভাপতি রানা কবির ও সাধারণ সম্পাদক কাজল সরকার ওপেন ক‍্যারম টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য ক্লাবের পক্ষ থেকে বেঙ্গল ক্লাবের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ কমিউনিটির লোকজনকে আন্তরিক ধন্যবাদ জানান।
আগামীতে তাঁরা সংগঠনের উদ্যোগে দাবা এবং টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। এই ক‍্যারম টুর্নামেন্টটি সফল করতে সংগঠনের কর্মকর্তা হেলাল হাসান ও আলী চৌধুরী তান্নু অক্লান্ত পরিশ্রম করেন। বেঙ্গল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ক‍্যারম টুর্নামেন্টটি কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র

কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র