আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

ক্যান্টন টাউনশিপে ঘরোয়া সহিংসতা থেকে হত্যাকাণ্ড, স্বামী অভিযুক্ত

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০১:৪৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০১:৪৫:০৮ অপরাহ্ন
ক্যান্টন টাউনশিপে ঘরোয়া সহিংসতা থেকে হত্যাকাণ্ড, স্বামী অভিযুক্ত
মাইকেল শাওনান শেন/Canton Public Safety Department

ক্যান্টন টাউনশিপ, ১৩ সেপ্টেম্বর : স্ত্রীর মৃত্যুর ঘটনায় ক্যান্টন টাউনশিপের মাইকেল শাওনান শেন (৩০)-এর বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।
ওয়েইন কাউন্টি প্রসিকিউটর অফিস জানিয়েছে, শেনকে গত বৃহস্পতিবার প্লাইমাউথের ৩৫তম জেলা আদালতে হাজির করা হয়। বিচারক তাকে জামিন ছাড়া আটক রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ১৯ সেপ্টেম্বর তার পরবর্তী শুনানি হবে। দোষী সাব্যস্ত হলে শেনকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ জানিয়েছে, সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে পাইনহার্স্ট ড্রাইভের ২০০ ব্লকের একটি বাড়িতে জরুরি কল পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে শোবার ঘরে অচেতন এক নারীকে খুঁজে পান। নিউ ইয়র্কের বাসিন্দা ইউ ঝাও (৩০)-কে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তদন্তকারীদের বিশ্বাস, রাত ১টার দিকে স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। ঘটনাটিকে কর্তৃপক্ষ "ঘরোয়া আক্রমণ" ও "হত্যাকাণ্ড" হিসেবে বর্ণনা করেছে।
শেন মেট্রো ডেট্রয়েট এলাকায় সাম্প্রতিক সময়ে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগে অভিযুক্ত কয়েকজনের মধ্যে একজন। গত সপ্তাহে পন্টিয়াকের এক ব্যক্তি বোন ও ভাতিজাকে হত্যার অভিযোগে এবং চলতি মাসে ডেট্রয়েটের এক ব্যক্তি পুল পার্টিতে ছুরিকাঘাত করে দুইজনকে হত্যার অভিযোগে অভিযুক্ত হন। এছাড়া গত মাসে রোজভিলের এক নারীকে তত্ত্বাবধানে থাকা শিশুর মৃত্যুতে অপরাধমূলক হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন

চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন