আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

লালনকন্যা ফরিদা পারভীন আর নেই

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০১:৫২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০১:৫২:৩২ অপরাহ্ন
লালনকন্যা ফরিদা পারভীন আর নেই
ঢাকা, ১৩ সেপ্টেম্বর : লোকসংগীতের বরেণ্য শিল্পী, লালনগীতি গানের সম্রাজ্ঞী ফরিদা পারভীন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। শনিবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল ও পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। নিয়মিত ডায়ালাইসিসের পাশাপাশি গত ২ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয় এবং ১০ সেপ্টেম্বর তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভীনের পেশাদার সংগীতজীবন শুরু হয় মাত্র ১৪ বছর বয়সে। দেশাত্মবোধক গান দিয়ে শুরু হলেও লালনগীতি গেয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন "লালনকন্যা" হিসেবে। পাঁচ দশকেরও বেশি সময়জুড়ে তিনি লোকসংগীতকে দেশ-বিদেশে তুলে ধরেছেন অনন্য মর্যাদায়।
সংগীতে বিশেষ অবদানের জন্য ১৯৭৮ সালে তিনি একুশে পদক লাভ করেন। এছাড়া জাপান সরকার তাঁকে সম্মানিত করে কুফুওয়া এশিয়ান কালচারাল অ্যাওয়ার্ডে। মৃত্যুকালে তিনি স্বামী ও চার সন্তান রেখে গেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন