আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’

সিলেট মেট্রোপলিটন পুলিশ কাজ করবে নগরবাসীর ইচ্ছা অনুযায়ী : পুলিশ কমিশনার

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০২:৫৫:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০২:৫৫:৪৮ পূর্বাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশ কাজ করবে নগরবাসীর ইচ্ছা অনুযায়ী : পুলিশ কমিশনার
সিলেট, ১৫ সেপ্টেম্বর: সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম শনিবার (১৩ সেপ্টেম্বর) সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভাটি অনুষ্ঠিত হয় এসএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ নগরীর ফুটপাত সমস্যা, যানজট দূরীকরণ, অবৈধ সিএনজি স্ট্যান্ড বন্ধ, অসামাজিক কার্যকলাপ বন্ধ, সন্ধ্যার পর আড্ডা, তীরজুয়া, চুরি ও ছিনতাই প্রতিরোধ, প্রবাসীদের জায়গা ও বাসা দখল মুক্তকরণ, মাদক স্পট এবং মাদকসেবীদের আস্তানায় অভিযান পরিচালনার মতো সমস্যার কথা তুলে ধরেন।
পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এসব সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ পুরোপুরি নগরবাসীর কল্যাণ ও চাহিদা অনুযায়ী কাজ করবে।
পুলিশ কমিশনার বলেন, “ সিলেট মেট্রোপলিটন পুলিশ কাজ করবে সিলেট নগরবাসীর ইচ্ছা অনুযায়ী। তিনি বলেন, সিলেট একটি পূণ্যভূমি এখানে অনাচার  চলতে পারে না। তিনি এখানকার রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি রয়েছে উল্লেখ করে প্রশংসা করেন । তিনি সকল প্রকার সমস্যা সমাধানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান, নগরীর পুলিশের সেবা সহজ করতে GenieA.app আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে আমরা  চালু করতে যাচ্ছি। এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা দ্রুত পুলিশি সেবা পাবেন। গত ০২ (দুই) দিনে সিলেট মেট্রোপলিনট পুলিশের অভিযানে ৭৮ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, “অপরাধ শূন্যেতে না আসা পর্যন্ত অভিযান চলমান থাকবে।  উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ ও সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড

ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড