আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

মিশিগানে ইকরা একাডেমির কুরআন কনফারেন্স অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০১:০০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০১:০০:২৪ অপরাহ্ন
মিশিগানে ইকরা একাডেমির কুরআন কনফারেন্স অনুষ্ঠিত 
ওয়ারেন, ১৫ সেপ্টেম্বর : ইকরা একাডেমি অব মিশিগানের উদ্যোগে ইসলামিক সেন্টার অব ওয়ারেন প্রাঙ্গনে গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় কুরআন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী আব্দুল হক ও ইকরা একাডেমির শিক্ষক হাফেজ রেদওয়ানের যৌথ উপস্থাপনায় কুরআন কনফারেন্সে আমন্ত্রিত অতিথি হিসাবে তিলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী, ক্বারী শায়খ মাগদি বদর। 
অনুষ্ঠানে তিলাওয়াত করেন ও উপস্থিত ছিলেন ইমাম আব্দুল লতিফ আজম, মাওলানা হাফেজ আব্দুল বাছিত চৌধুরী, হাফেজ রায়হান উদ্দিন, মাওলানা সাঈদ আহমদ, হাফেজ মিনহাজ আহমেদ প্রমুখ। কুরআন কনফারেন্সের শুরুতে তিলাওয়াত করেন ইকরা একাডেমির মেধাবী শিক্ষার্থী রাদি আহমেদ। ইসলামী সংগীত পরিবেশন করেন রেনেসাঁ কালচারাল গ্রুপ অব মিশিগানের পরিচালক শিল্পী শফিকুল ইসলাম রুবেল, সহকারী পরিচালক শিল্পী সুলায়মান আল মাহমুদ, শিল্পী মুজাম্মিল হোসাইন, শিল্পী ডা. রায়হানুল ইসলাম।
কুরআন কনফারেন্সে আন্তর্জাতিক ক্বারী শায়খ ইউসুফ বিন আল আজহারীর মনোমুগ্ধকর তিলাওয়াতের সুরে মুখরিত হয়ে যায় পুরো অনুষ্ঠানস্থল। তার কণ্ঠের মাধুর্য আর কুরআনের আয়াতের নূর যেন মুহূর্তেই সবার হৃদয়কে কোমল করে দেয়। প্রতিটি শ্রোতা বিমোহিত হয়ে শুনছিলেন, কেউ ডুবে গেলেন ভাবনায়, কেউবা চোখের পানি ধরে রাখতে পারলেন না।  ইকরা একাডেমির এই কুরআন কনফারেন্স হয়ে উঠেছিল এক প্রশান্তিময় আধ্যাত্মিক আবহ,যেখানে আল্লাহর কালামের সুরে হৃদয় হলো পরিশুদ্ধ, আর অন্তর ভরে গেল প্রশান্তি ও নূরের আলোয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর