আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

অ্যাম্বাসেডর ও ব্লু ওয়াটার ব্রিজে প্রায় এক টন মাদক জব্দ, দুই চালক গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০১:০৭:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০১:০৭:২৮ পূর্বাহ্ন
অ্যাম্বাসেডর ও ব্লু ওয়াটার ব্রিজে প্রায় এক টন মাদক জব্দ, দুই চালক গ্রেপ্তার
অ্যাম্বাসেডর ও ব্লু ওয়াটার ব্রিজে বিপুল মাদক জব্দ, দুই চালক গ্রেপ্তার
ডেট্রয়েট, ১৬ সেপ্টেম্বর : গত সপ্তাহে ডেট্রয়েটের অ্যাম্বাসেডর ব্রিজ এবং পোর্ট হুরনের ব্লু ওয়াটার ব্রিজ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা (সিবিপি) কর্মকর্তারা।
সিবিপি জানিয়েছে, বৃহস্পতিবার অ্যাম্বাসেডর ব্রিজে কানাডাগামী একটি বাণিজ্যিক ট্রাক পরীক্ষার জন্য নির্বাচিত হয়। তল্লাশির সময় ট্রাকের ট্রেলার থেকে একাধিক বাক্স ও দুটি ডাফেল ব্যাগের ভেতরে লুকানো সাদা পাউডার জাতীয় পদার্থের ইট পাওয়া যায়। পরে পরীক্ষায় এগুলো কোকেন বলে নিশ্চিত করা হয়। এ ঘটনায় প্রায় ১,০০০ পাউন্ড কোকেন জব্দ করা হয়। ট্রাক ও ট্রেলার জব্দ করা হয়েছে এবং ভারতীয় নাগরিক চালককে গ্রেপ্তার করা হয়েছে।
একই দিন পোর্ট হুরনের ব্লু ওয়াটার ব্রিজে আরেকটি কানাডাগামী ট্রাক তল্লাশি চালায় সিবিপি ও হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের (এইচএসআই) কর্মকর্তারা। ক্যানাইন ইউনিটের সহায়তায় ট্রাক থেকে ৪০০ ব্যাগে রাখা মোট ৯৭২ পাউন্ড মেথামফেটামিন উদ্ধার করা হয়। পরে পরীক্ষার মাধ্যমে মেথামফেটামিন বলে নিশ্চিত করা হয়। ঘটনাস্থলেই চালক, একজন কানাডিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয় এবং তার ট্রাক জব্দ করা হয়।
ডেট্রয়েট বন্দরের সিবিপি পরিচালক মার্ক ক্যালিক্সট বলেন, “আমাদের সম্প্রদায়ের ক্ষতি করতে বিপজ্জনক মাদকদ্রব্যের ভয়াবহতা রোধ করা সীমান্ত সুরক্ষা মিশনের একটি অপরিহার্য অংশ, এবং আমরা অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান ধরে রাখব।”
একইভাবে, পোর্ট হুরনের পরিচালক জেফ্রি উইলসন মন্তব্য করেন, “এই মামলাটি সিবিপি অফিসার এবং আমাদের আইন প্রয়োগকারী অংশীদারদের দ্বারা স্বদেশ রক্ষার জন্য প্রতিদিন পরিচালিত সহযোগিতামূলক প্রচেষ্টার প্রমাণ।” তদন্ত সংক্রান্ত দায়িত্বে রয়েছে মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন (এইচএসআই)। সংস্থাটির ডেট্রয়েটের ভারপ্রাপ্ত বিশেষ এজেন্ট ম্যাথিউ স্টেন্টজ বলেন, “এইচএসআই এবং সিবিপির সম্মিলিত প্রচেষ্টা আমাদের উত্তর সীমান্তে মাদক পাচারের নেটওয়ার্কগুলিকে ধ্বংস করছে। আমরা আমাদের ফেডারেল, রাজ্য, স্থানীয় এবং কানাডিয়ান অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যাতে অবৈধ মাদকদ্রব্যের প্রবাহ বন্ধ করা যায় এবং সীমান্তের উভয় পাশে নিরাপত্তা নিশ্চিত করা যায়।”
কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি ২০২৫ অর্থবছরে সিবিপির ডেট্রয়েট ফিল্ড অফিস এখন পর্যন্ত ৪,৩০০ পাউন্ডেরও বেশি কোকেন এবং প্রায় ১,০০০ পাউন্ড মেথামফেটামিন জব্দ করেছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু