আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান

ডিয়ারবর্ন হাইটসে স্কুলকে হুমকি : এক ব্যক্তি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ১১:২৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ১১:৩৬:১৫ অপরাহ্ন
ডিয়ারবর্ন হাইটসে স্কুলকে হুমকি : এক ব্যক্তি গ্রেপ্তার
ডিয়ারবর্ন হাইটস, ১৬ সেপ্টেম্বর : সোমবার ডিয়ারবর্ন হাইটস পুলিশ একটি স্কুলকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে অন্য একটি আইন প্রয়োগকারী সংস্থা তাদের অবহিত করে যে ওয়েইন কাউন্টির একটি স্কুলকে উদ্দেশ্য করে সম্ভাব্য হুমকিমূলক বক্তব্য পোস্ট করা হয়েছে। কোন স্কুলকে লক্ষ্যবস্তু করা হয়েছে তা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
ডিয়ারবর্ন হাইটস স্কুল ডিস্ট্রিক্ট #৭-এর সুপারিনটেনডেন্ট মার্ক ক্লেইনহ্যান্স জানান, জেলার কোনো স্কুলকে হুমকি দেওয়া হয়নি। একইভাবে, স্টার ইন্টারন্যাশনাল একাডেমির সভাপতি ও সুপারিনটেনডেন্ট ড. আলী বাজ্জিও  নিশ্চিত করেছেন যে তাদের স্কুলগুলোও হুমকির আওতায় পড়েনি। তদন্তে পুলিশ একজন আগ্রহী ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে। তবে অভিযুক্তের কাছ থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি। কর্মকর্তারা জানান, তদন্ত অব্যাহত রয়েছে এবং ফলাফল ওয়েইন কাউন্টি প্রসিকিউটরের অফিসে জমা দেওয়া হবে।
ডিয়ারবর্ন হাইটস পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে—“পুলিশ বিভাগ সকল ধরণের সহিংসতার হুমকিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয় এবং আইনের সর্বোচ্চ পরিধিতে হুমকি প্রদানকারী যে কাউকে বিচারের মুখোমুখি করবে।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী