আমেরিকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ

আটলান্টিক সিটিতে নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৩:৩৮:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৩:৩৮:১৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত 
আটলান্টিক সিটি, ১৮ সেপ্টেম্বর : নিউ জার্সি রাজ্যের  আটলান্টিক সিটিতে  ১৬ সেপ্টেম্বর, মংগলবার সন্ধ্যায় নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। আগামী চার নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা এই নির্বাচনী বিতর্কে অংশগ্রহণ করেন।
ন‍্যাশনাল এসোসিয়েশন ফর দ‍্য এডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি) এর  উদ্যোগে স্হানীয় একটি ভেন্যুতে আয়োজিত এই নির্বাচনী বিতর্কে ডেমোক্রেটিক পার্টি থেকে অ‍্যাটলানটিক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র, সিটি কাউন্সিলের নির্বাচনে কাউন্সিল এট লার্জ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ ও স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরী , ক‍্যাশওয়ান  ম‍্যাকেনলে, প‍্যাটিসিয়া বেইলি, ষ্টিফেনি মার্শাল,মরিন রোওয়ান,কলিনস ডেইস প্রমুখ এই নির্বাচনী বিতর্কে অংশগ্রহণ করেন।
নির্বাচনী বিতর্কে অংশগ্রহণকারী প্রার্থীরা  নিজেদের পরিচিতি প্রদানপূর্বক তাদের নির্বাচনী মিশন ও ভিশনসমূহ উপস্থিত সুধীজনদের কাছে তুলে ধরেন।এছাড়াও প্রার্থীরা সঞ্চালক সহ সুধীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সোহেল আহমদ ও  সুব্রত চৌধুরী  তাদের মিশন ও ভিশনসমূহ সুধীজনের সামনে তুলে ধরে সাবলীলভাবে প্রশ্নকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তা সুধীমহলের কাছে বেশ প্রশংসিত হয়।
বিপুল সংখ্যক প্রবাসী  বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির লোকজন এই নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা

বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা