আমেরিকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা

ডেট্রয়েট ফ্রিওয়েতে যাত্রীকে ছুরিকাঘাত, এক ব্যক্তি আটক

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০১:১৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০১:১৩:৩৪ অপরাহ্ন
ডেট্রয়েট ফ্রিওয়েতে যাত্রীকে ছুরিকাঘাত, এক ব্যক্তি আটক
ডেট্রয়েট, ২৩ সেপ্টেম্বর : মিশিগান রাজ্য পুলিশ (এমএসপি) জানিয়েছে, ডেট্রয়েটের লজ ফ্রিওয়েতে গাড়ির ভেতর যাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় এক চালককে গ্রেপ্তার করা হয়েছে।
এমএসপি সেকেন্ড ডিস্ট্রিক্ট এক্স-এর এক পোস্টে বলা হয়, শনিবার রাত প্রায় ১১টার দিকে ওয়েস্ট গ্র্যান্ড বুলেভার্ডের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফার্মিংটন হিলসের ৪০ বছর বয়সী এক ব্যক্তি তার গাড়ি চালাচ্ছিলেন, আর যাত্রী ছিলেন অর্চার্ড লেকের ৪৪ বছর বয়সী এক মহিলা। গাড়ির ভেতর তর্ক-বিতর্কের একপর্যায়ে ওই মহিলা চালকের দিকে পানীয় ও মদের বোতল নিক্ষেপ করেন। এরপর চালক ছুরি বের করে তাকে একাধিকবার আঘাত করেন। আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযুক্তকে ডেট্রয়েট ডিটেনশন সেন্টারে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য, এর আগের দিন শেলবি টাউনশিপের মেইজার গ্যাস স্টেশনে ইউটিকার এক নারী ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হন। গত সপ্তাহেই ইউনিভার্সিটি অব মিশিগান ক্যাম্পাসে আরেকটি ছুরিকাঘাতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল

নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল