আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৩:১৩:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৩:১৩:৪৪ পূর্বাহ্ন
লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত
লন্ডন, ২৬ সেপ্টেম্বর : লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ সেপ্টেম্বর, রবিবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন যুক্তরাজ্যের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি মামুন চৌধুরীর সভাপতিত্বে এবং  ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা শামসুদ্দিন আহমেদর সঞ্চালনায় গত ২১ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৭টায় এ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় উপস্থিত ছিলেন ব‍্যারিষ্টার আশরাফুল আলম চৌধুরী, কয়সর খান, জালাল আহমেদ, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, মোঃ আব্দুল মোতাকাব্বির মামুন, শহিদুর রহমান, মনিরুজ্জামান খিরাজ, মারুফ হাসান, কামাল চৌধুরী এবং এ রহমান অলি।
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন একটি কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ, যা হবিগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার মানুষের মধ্যে হৃদরোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য ও মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। বর্তমান সময়ে হৃদরোগ চিকিৎসার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে, ফাউন্ডেশন ইতিমধ্যে হবিগঞ্জ শহরের কেন্দ্রে একটি আধুনিক হাসপাতাল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষ উন্নত মানের হৃদরোগ চিকিৎসা পাবে এবং দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা শূন্যতা পূরণ হবে।
এই প্রকল্প বাস্তবায়নে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত হবিগঞ্জবাসী প্রবাসীরা সক্রিয়ভাবে সহযোগিতা ও উল্লেখযোগ্য অবদান রাখছেন। তাদের আন্তরিক প্রচেষ্টা প্রকল্পকে সফলতার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উল্লেখযোগ্য, হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডাঃ কামরুল হাসান তরফদার এর সঙ্গে লন্ডনে পূর্বে দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেই প্রেক্ষাপটে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ ও ফলোআপ নিশ্চিত করতে প্রতি মাসে লন্ডনে সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা