আমেরিকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ

‘শরৎচন্দ্র ছিলেন সাধারণ মানুষের জীবনের সাহসী কথক’

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৩:১৪:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৩:১৪:৪৩ পূর্বাহ্ন
‘শরৎচন্দ্র ছিলেন সাধারণ মানুষের জীবনের সাহসী কথক’
সিলেট, ২৬ সেপ্টেম্বর : শরৎচন্দ্র ছিলেন সাধারণ মানুষের জীবনের সাহসী কথক। তাঁর লেখায় গ্রামীণ জীবনের সুখ-দুঃখ, মানবিক মূল্যবোধ, নারী-পুরুষের সমঅধিকার ও সমাজ সংস্কারের আহ্বান উঠে এসেছে। বর্তমান সময়েও শরৎচন্দ্রের সাহিত্য সমান প্রাসঙ্গিক।
অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেমুসাসের ১২৪৮তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচনাকালে বক্তারা এসব কথা বলেন। 
বক্তারা আরও বলেন, শরৎচন্দ্রের রচনায় সমাজের দর্পণ প্রতিফলিত হয়েছে। তিনি ছিলেন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর।
২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক প্রভাষক-ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে এবং ছড়াকার আব্দুস সামাদের সঞ্চালনায় আসরে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমুসাসের সহ-পাঠাগার সম্পাদক কবি ইশরাক জাহান জেলী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন তরুণ কবি ইউসুফ আল আজাদ। 
সাহিত্য আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হুসাইন হামিদ। আসরে লেখা পাঠে অংশ নেন ও উপস্থিত ছিলেন জুবের আহমদ সার্জন, মোহাম্মদ দিদার আহমদ, কুবাদ বখত চৌধুরী রুবেল, আব্দুল মুমিন, কামাল আহমদ, মাহফুজ জোহা, আতাউর রহমান বঙ্গী, মোহা. লিলু মিয়া, আদিল আনোয়ার, মকসুদ আহমদ লাল প্রমুখ । আসরে সেরালেখক মনোনীত হন কবি কামাল আহমদ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন

হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন