আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প

সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ১১:২০:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ১১:২০:৪৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত
ছবি : ফেসবুক থেকে সংগৃহীত
সুনামগঞ্জ, ২৬ সেপ্টেম্বর : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা কেশবা প্রিয় (৪০) ও তার মেয়ে সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী প্রথমা চৌধুরী, এবং অটোরিকশাচালক সজল ঘোষ (৫০)। কেশবা প্রিয় মূলত হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, সকালে সুনামগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল অটোরিকশাটি। নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক সজল ঘোষ ও যাত্রী কেশবা প্রিয়। গুরুতর আহত অবস্থায় মেয়ে প্রথমাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এদিকে স্থানীয়রা ঘাতক ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহতদের আত্মীয় গোবিন্দ কুমার দাশ জানান, পরিবারটি সুনামগঞ্জ ইসকন মন্দিরে সেবায়েত হিসেবে বসবাস করছিল। শুক্রবার সকালে তাদের সিলেট যাওয়ার কথা ছিল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম

নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম