আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

অ্যান আরবারে বন্দুকযুদ্ধে ১৮ বছর বয়সী যুবক নিহত, তিনজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৩:২৪:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৩:২৪:৫৯ পূর্বাহ্ন
অ্যান আরবারে বন্দুকযুদ্ধে ১৮ বছর বয়সী যুবক নিহত, তিনজন গ্রেপ্তার
অ্যান আরবার, ২৭ সেপ্টেম্বর : গতকাল শুক্রবার বিকেলে অ্যান আরবারে বন্দুকযুদ্ধে ওয়েস্টল্যান্ডের ১৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন এবং তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ জানিয়েছে। অ্যান আরবার পুলিশ জানিয়েছে, বর্তমানে কোনও সন্দেহভাজন পলাতক নেই এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধান চলছে। তবে কর্তৃপক্ষ মনে করছে হত্যাকাণ্ডটি এলোমেলো ছিল না।
পুলিশ জানিয়েছে, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে প্ল্যাট রোড এবং প্যাকার্ড স্ট্রিট এলাকায় গুলি চালানোর খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তে দেখা গেছে, যুবকটি ওই এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পরপরই বন্দুকযুদ্ধ শুরু হয়। স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, গুলিবর্ষণে ৪০টিরও বেশি গুলি ছোড়া হয়।
প্রথম ঘটনাস্থলকারি অফিসার একটি গাড়িকে পালাতে দেখে ধাওয়া করলে, গাড়িটি প্ল্যাট রোড ও লোরেন স্ট্রিট এলাকায় একটি গাছের সাথে ধাক্কা খায় এবং তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের পক্ষ থেকে সন্দেহভাজনদের নাম বা আহত হওয়ার বিষয় এখনও প্রকাশ করা হয়নি। নিহত যুবকের নামও এখনও প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, তদন্তে মিশিগান স্টেট পুলিশ, ইউরিভার্সিটি অব মিশিগান পুলিশ বিভাগ, ওয়াশটেনও কাউন্টি শেরিফের অফিস, মিলান ও পিটসফিল্ড টাউনশিপ পুলিশ বিভাগের সহায়তা গ্রহণ করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়