আমেরিকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা গুড হার্টে ‘টানেল অব ট্রিজ’ সড়ক ধসে পর্যটন ও ব্যবসায় অনিশ্চয়তা মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক

মিশিগান মাতালেন মহুয়া ব্যানার্জী

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০২:৫৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০২:৫৫:০৬ পূর্বাহ্ন
মিশিগান মাতালেন মহুয়া ব্যানার্জী
ওয়ারেন, ২৯ সেপ্টেম্বর : দুর্গোৎসব মানেই বাঙালির প্রাণের উৎসব। সেই উৎসব যখন মিলিত হয় সংগীতের জাদুর সঙ্গে, তখন আনন্দ ছড়িয়ে পড়ে চারদিকে। ঠিক এমনই এক আবহ তৈরি হয়েছিল রবিবার সন্ধ্যায় মিশিগানের ওয়ারেন শহরের শিব মন্দিরে। সপ্তমীর রাতে কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী মহুয়া ব্যানার্জী তাঁর সুরেলা কণ্ঠে মাতিয়ে তুললেন উপস্থিত দর্শক-শ্রোতাদের।
মহুয়া ব্যানার্জী একের পর এক জনপ্রিয় বাংলা ও হিন্দি গান পরিবেশন করলে দর্শক-শ্রোতারা হাততালিতে ভরিয়ে দেন প্রাঙ্গণ। অনেকে সুরের তালে নেচে গেয়ে যোগ দেন শিল্পীর সঙ্গে। সত্যিই এ যেন ছিল এক অন্যরকম দুর্গোৎসবের আনন্দ, যেখানে পূজা মিলেমিশে একাকার হয়েছে সুর ও ছন্দের উৎসবে। শিল্পীকে যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন তাপস দত্ত মার্কো।

শুধু মহুয়ার একক পরিবেশনাই নয়, স্থানীয় শিল্পীরাও গান ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন। নাচে-গানে ভরে ওঠা সপ্তমীর এই সন্ধ্যা মিশিগানের প্রবাসী বাঙালির কাছে হয়ে ওঠে এক মিলনমেলা। যা সংস্কৃতি, আবেগ আর উৎসবের অটুট বন্ধনে গাঁথা। অনুষ্ঠান শেষে শিল্পীকে ফুলেল শুভেচ্ছা জানান শিব মন্দিরের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা ও চিনু মৃধা।
সঙ্গীতানুষ্ঠান শেষে ভক্তরা সমবেত হয়ে দেবীর উদ্দেশে আরতি করেন। প্রদীপের আলো, শঙ্খধ্বনি ও ঘণ্টাধ্বনিতে মন্দির প্রাঙ্গণ মুহূর্তেই ভরে ওঠে এক গম্ভীর ভক্তিময় আবহে। ভক্তরা তাঁদের ভালোবাসা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করেন দেবীর চরণে।
একদিকে মহুয়া ব্যানার্জীর সুরের আবেশ, অন্যদিকে আরতির ভক্তিসিক্ত পরিবেশ দুই মিলিয়ে সপ্তমীর রাত হয়ে ওঠে স্মরণীয় ও আধ্যাত্মিক আনন্দে পূর্ণ। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন