আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

নোভি-উইক্সম-কমার্স-ওয়াল্ড লেকে বয়েল জলের সতর্কতা

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০১:০৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০১:০৪:৩৪ পূর্বাহ্ন
নোভি-উইক্সম-কমার্স-ওয়াল্ড লেকে বয়েল জলের সতর্কতা
২৮ সেপ্টেম্বর নোভির ১৪ মাইল রোড এলাকায় ভেঙে যাওয়া জল সরবরাহের মূল লাইন প্রতিস্থাপনের কাজ অব্যাহত রয়েছে। গ্রেট লেকস ওয়াটার অথরিটির কর্মীরা নতুন পাইপ স্থাপন ও মেরামত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন/Photo :  David Guralnick, The Detroit News

নোভি, ৩০ সেপ্টেম্বর : গত সপ্তাহে নোভিতে পানির মূল লাইন ভেঙে যাওয়ার পর সোমবার থেকে নোভির কিছু অংশসহ উইক্সম, কমার্স টাউনশিপ ও ওয়াল্ড লেকে বয়েল জলের সতর্কতা (Boil Water Advisory) জারি করা হয়েছে।
গ্রেট লেকস ওয়াটার অথরিটি (GLWA) জানিয়েছে, এম-৫ এর পশ্চিমে ১৪ মাইল রোড এলাকায় ৪২ ইঞ্চি জল পরিবহন মূল লাইন মেরামতের কাজ চলছে। বৃহস্পতিবার লাইনে ভাঙনের খবর পাওয়া গেলে দ্রুত মেরামত শুরু হয়। বর্তমানে নতুন পাইপে বহিরাগত ঢালাই সম্পন্ন হয়েছে এবং অভ্যন্তরীণ ঢালাই চলছে।
কম পানির চাপের কারণে বয়েল জলের সতর্কতা জারি করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্যাপের পানি অন্তত এক মিনিট ফুটিয়ে ঠান্ডা করে ব্যবহার করার বা বোতলজাত পানি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এ নির্দেশিকা পানীয় জল, বরফ তৈরি, দাঁত ব্রাশ, বাসন ধোওয়া এবং খাবার প্রস্তুতের ক্ষেত্রেও প্রযোজ্য।
জলের সংকটে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও প্রভাব পড়েছে। ওয়াল্ড লেক কনসোলিডেটেড স্কুল ডিস্ট্রিক্ট জানিয়েছে, সোমবার লুন লেক ও উইক্সম প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। সারা জি. ব্যাংকস মিডল স্কুলেরও আগাম ছুটি ঘোষণা করা হয়েছে। উইক্সম শহর কর্তৃপক্ষ তাদের পাবলিক লাইব্রেরি সাময়িকভাবে বন্ধ রেখেছে।
কমার্স টাউনশিপ কর্তৃপক্ষ জানিয়েছে, ভিক আওয়ারে অতিরিক্ত পানি ব্যবহারের ফলে সিস্টেমে চাপ কমে যাওয়ায় বয়েল জলের সতর্কতা জারি করতে হয়েছে। নোভি শহরের কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবারের মধ্যেই সতর্কতা প্রত্যাহার হতে পারে, তবে পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে তা বুধবার পর্যন্ত গড়াতে পারে।
কর্তৃপক্ষ প্রভাবিত এলাকার বাসিন্দাদের জল ব্যবহার সীমিত করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে। বিশেষ করে লনের জন্য সেচ বা স্প্রিঙ্কলার ব্যবহার বন্ধ রাখতে বলা হয়েছে। নোভি শহর কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, “সকালে স্প্রিঙ্কলার চালানো সিস্টেমের ওপর মারাত্মক চাপ তৈরি করছে।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”