আমেরিকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

বৃটেনের কার্ডিফে আল্লামা গিয়াস উদ্দিন ফুলতলীর সফল দাওয়াতি সফর

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০১:৪৭:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০১:৪৭:৩৮ পূর্বাহ্ন
বৃটেনের কার্ডিফে আল্লামা গিয়াস উদ্দিন ফুলতলীর সফল দাওয়াতি সফর
কার্ডিফ, ৩০ সেপ্টেম্বর : বাংলাদেশ থেকে দাওয়াতী সফরে যুক্তরাজ্যে আগমন করেন বিশিষ্ট ইসলামী গবেষক, দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেব ফুলতলী। যুক্তরাজ্যের বিভিন্ন শহরের মাদ্রাসা, মসজিদে,সভা সেমিনারে ইসলামের সুমহান আদর্শ তুলে ওয়াজ নসিহত করছেন। এই ধারাবাহিকতায় ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে  দাওয়াতি কাজে অংশ নিতে আসেন। তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়লে কার্ডিফ বাংলাদেশ কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। সবাই জড়ো হতে থাকেন  মুফতি সাহেবের সাথে দেখা করতে ও দোয়া নিতে।
দিনভর ওয়াজ নসিহত ও দোয়ার মাধ্যমে অতিবাহিত করেন। ২৮ সেপ্টেম্বর দুপুর ১২ টায় বৃটেনের  কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসা পরিদর্শন করেন। 
মাদ্রাসা পরিদর্শনকালে বিশিষ্ট ইসলামী গবেষক, দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর সাথে এক মতবিনিময় সভা কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ্ এর সভাপতিত্বে এবং কার্ডিফ শাহজালাল মসজিদের ট্রাষ্টি ও  দারুস সুন্নাহ মাদ্রাসা কমিটির জয়েন্ট সেক্রেটারি  মোহাম্মদ  মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। 
এসময় উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান কাউন্সিলর দিলওয়ার আলী ও ক্বারী নুরুল ইসলাম, সেক্রেটারি আনসার মিয়া, এসিস্ট্যান্ট ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা মিনহাজ উদ্দিন জুবায়ের, ও  প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মোঃ মোজাম্মেল আলী। মতবিনিময় শেষে মাদ্রাসায়  উপস্থিত সবাইকে নিয়ে সুরা এখলাছ মশক্ব প্রদান এবং মোনাজাত করেন। 
মতবিনিয়কালে আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, আল্লাহ তাআলা যাকে কোনো ভালো কাজের সাথে সম্পৃক্ত করেন, এটা তার জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ ও সৌভাগ্যের ব্যাপার। ভালো কাজে শরীক হওয়া মানেই আল্লাহর রহমতের ছায়াতলে আসা। এই পৃথিবীতে ভালো মানুষদের সংস্পর্শে গেলে মানুষ ভালো কিছু শিখে এবং নিজের জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারে। 
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘সবচেয়ে দামি ঘর হলো সেই ঘর, যেখানে দ্বীনি  শিক্ষা দেওয়া হয়ে থাকে। আজকে যে কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসা পরিদর্শন করলাম এটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি নেক কাজের বড় প্ল্যাটফর্ম, যেখানে  শিশুদের কুরআনের নূরে আলোকিত করা হবে। আমি যারা এই উইকেন্ড মাদ্রাসা  প্রতিষ্ঠার জন্য পরিশ্রম করেছেন, সময় ও অর্থ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, এই এলাকার প্রবাসীরা ইসলামের সঠিক আকিদাকে অনুসরণ করে ইসলামিক শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।যেমন তিনি বলেছেন এ সব ভালো কাজে শরীক হওয়া আল্লাহর বিশেষ রহমতের একটি অংশ। 
বাদ যুহর কার্ডিফ শাহজালাল মসজিদে কমিউনিটি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য,শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন। মুসল্লিগণ  উনাকে  পেয়ে  মসজিদ কমিটি ও কমিউনিটির লোকজন  খুব খুশি হোন। এবং কুশলাদি বিনিময় করেন।
একই দিনে আনজুমানে আল- ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের পক্ষ থেকে বাদ মাগরিব কার্ডিফ জালালিয়া মসজিদে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। কার্ডিফ ও পার্শ্ববর্তী শহরের অনেকেই ওয়াজ মাহফিলে উপস্থিত হোন। জালালিয়া মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও সার্বিক সহযোগিতার হসত প্রসারিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
দেড় শতাব্দী ধরে সম্প্রীতির বন্ধনে পাশাপাশি মসজিদ-মন্দির

দেড় শতাব্দী ধরে সম্প্রীতির বন্ধনে পাশাপাশি মসজিদ-মন্দির