আমেরিকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল লেক মিশিগানে ভূমিকম্প মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে গাড়ি দুর্ঘটনা ও গুলিতে মৃত্যু, তদন্তে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন এক হাজার ছুঁইছুঁই আক্রান্ত, মিশিগানে দ্রুত ছড়াচ্ছে পরজীবীজনিত ডায়রিয়া ফিলাডেলফিয়ায় বাংলাদেশি ডোরড্যাশ চালককে কাছ থেকে গুলি করে হত্যা মিশিগানে পরজীবী-জনিত ডায়রিয়ার ভয়াবহ হানা, আক্রান্ত ৭০০ ছাড়াল হ্যামট্রাম্যাকে আতশবাজি নিয়ে বিশৃঙ্খলা, সন্দেহভাজনদের শনাক্ত করছে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার

টরন্টোয় ইতিহাস রচিত : প্রথমবারের মতো উডবাইন বিচে মা দুর্গার বিসর্জন!

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৪:২৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৪:২৭:৩১ অপরাহ্ন
টরন্টোয় ইতিহাস রচিত : প্রথমবারের মতো উডবাইন বিচে মা দুর্গার বিসর্জন!

টরন্টো থেকে সুব্রত চৌধুরী : গতকাল বুধবার হাজারো পূজারীর চোখের জলে  বিদায় নিলেন মা দুর্গা। পুজোর কয়েকটা দিন পিতৃগৃহে কাটিয়ে ভক্তদেরকে চোখের জলে ভাসিয়ে স্বামীগৃহ কৈলাসে ফিরে গেলেন মা দুর্গা।

কানাডার টরন্টোয় এবারই প্রথম অনুষ্ঠিত হলো দুর্গা প্রতিমা বিসর্জন। টরন্টো দুর্গাবাড়ি মন্দিরের উদ্যোগে উডবাইন বিচে এই ঐতিহাসিক বিসর্জন সম্পন্ন হয়। উত্তর আমেরিকায় বাঙালির ইতিহাসে এটি ছিল এক স্মরণীয় দিন।
দশমীর পুজো শেষে প্রতিমার রেপ্লিকা খোলা ট্রাকে করে মহাশোভাযাত্রার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়। নগরীর পথে পথে ঢাকের শব্দ, উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ভক্তদের উচ্ছ্বাসে অনন্য আবহ তৈরি হয়। উডবাইন বিচে পৌঁছে হাজারো পূজারী শেষবারের মতো অঞ্জলি নিবেদন করেন মায়ের চরণে।

এরপর ঢোল, করতাল, কাঁসা, উলুধ্বনি ও ধুনুচি নাচে মুখরিত হয়ে ওঠে পুরো উডবাইন বিচ। সূর্যকে সাক্ষী রেখে কলা বউয়ের বিসর্জনের মধ্য দিয়ে মা দুর্গার কৈলাসগমন সম্পন্ন হয়।
মা দুর্গার বিদায়ের সঙ্গে ভক্তদের হৃদয় ভেঙে যায়; চোখের জল আর ঢেউ মিলে মিশে একাকার হয়ে ওঠে উডবাইনের উত্তাল জলরাশিতে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাঁচ দশক ধরে প্রতিশ্রুতি, খোয়াই  নদীর ওপর সেতু এখনো অধরা

পাঁচ দশক ধরে প্রতিশ্রুতি, খোয়াই  নদীর ওপর সেতু এখনো অধরা