আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে
অমরনাথ থিমে প্রবাসীদের প্রাণের পুজো

টরন্টোর ধর বাড়ির দুর্গাপূজা মন কেড়েছে 

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ১০:৩৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ১০:৩৫:৩৪ অপরাহ্ন
টরন্টোর ধর বাড়ির দুর্গাপূজা মন কেড়েছে 
টরন্টো, ২ অক্টোবর : কানাডার টরন্টো শহরে ধর বাড়ির দুর্গাপূজা পূজারীদের মন কেড়েছে। টরন্টো শহরের স্কারবোরোতে অবস্থিত ধর বাড়ির পুজো পারিবারিক পুজো হলেও এই পুজো সবার জন্য উন্মুক্ত। এই পুজো এবার চতুর্থ বছরে পদার্পণ করেছে ।

গত ২৭ সেপ্টেম্বর শনিবার মহাষষ্ঠীর পূজা দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এক অক্টোবর, বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই বছরের দুর্গোৎসবের। ধর বাড়ির পুজোর এবারের থিম ছিল ‘অমরনাথ’। দেবমন্দিরের সেই অনন্য আবহ সযত্নে ফুটিয়ে তোলা হয়েছিল পূজামণ্ডপে, যা সব বয়সী পূজারীদের মন কেড়েছে।
উৎসবের বিভিন্ন আয়োজনে ছিল পুজো অর্চনা, অঞ্জলি প্রদান, ধুনুচি নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সিঁদুর খেলা ও মহাপ্রসাদ বিতরণ। সকাল থেকে রাত পর্যন্ত ধূপ-ধুনো, ঢোল-করতাল আর উলুধ্বনিতে মুখরিত থাকে প্রাঙ্গণ। ভোজনরসিকদের জন্য ছিল আলাদা ফুড কোর্ট, যেখানে সিঙ্গারা, ফুচকা, চা, মিষ্টি, চনা, মুড়ি ও পিঁয়াজুর আয়োজন ছিল বিশেষ আকর্ষণ।

আবালবৃদ্ধবনিতার বাহারি সাজ-পোশাকে ধর বাড়ির দুর্গোৎসব পরিণত হয়েছিল রঙিন শারদোৎসব প্রাঙ্গণে। প্রবাসী হিন্দুদের কাছে এই পুজো যেন হয়ে ওঠে প্রাণের মিলনমেলা, যেখানে সব পথ এসে মিলেছে আনন্দযজ্ঞে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার