আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

বিচারকের নির্দেশে উচ্চ আদালতে ব্যাংক ডাকাতি মামলা

  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০১:৩৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০১:৩৭:০১ অপরাহ্ন
বিচারকের নির্দেশে উচ্চ আদালতে ব্যাংক ডাকাতি মামলা
আরমান্ড ডি. সারোলি/Macomb County Prosecutor's Office

স্টার্লিং হাইটস, ৩ অক্টোবর : স্টার্লিং হাইটসের ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে ব্যাংক ডাকাতির অভিযোগে ম্যাকম্ব কাউন্টি সার্কিট কোর্টে পাঠানো হয়েছে।
৪১এ জেলা আদালতের বিচারক অ্যানেমেরি লেপোর প্রাথমিক পর্যালোচনা শেষে বৃহস্পতিবার অভিযুক্ত আরমান্ড ডি. সারোলিকে উচ্চ আদালতে পাঠানোর নির্দেশ দেন। ব্যাংক ডাকাতির অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
অভিযোগ অনুযায়ী, গত ২৩ জুলাই দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে সারোলি ক্যানাল রোডের কাছে ভ্যান ডাইক অ্যাভিনিউতে অবস্থিত হান্টিংটন ব্যাংকের একটি শাখায় প্রবেশ করেন। তিনি ব্যাংক কর্মকর্তাদের হাতে একটি নোট দিয়ে নগদ অর্থ দাবি করেন। এরপর ৫ থেকে ৬ হাজার ডলার নিয়ে সাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, ব্যাংকের কাছেই সন্দেহভাজনের ব্যবহৃত একটি বালতি টুপি, সানগ্লাস এবং শার্ট উদ্ধার করা হয়। পরে একজন তথ্যদাতা পুলিশকে জানান যে তিনি সন্দেহভাজনকে চেনেন। ওই সূত্র ধরে একইদিন সন্ধ্যায় শেলবি টাউনশিপের একটি বাড়ি থেকে সারোলিকে গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্তে স্টার্লিং হাইটস পুলিশকে শেলবি টাউনশিপ কর্তৃপক্ষ এবং এফবিআই ভায়োলেন্ট ক্রাইম টাস্ক ফোর্স সহায়তা করেছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২