আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

সিলেটে স্বপ্নের বিদ্যানিকেতনে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০১:০৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০১:০৫:৪৭ পূর্বাহ্ন
সিলেটে স্বপ্নের বিদ্যানিকেতনে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 
সিলেট, ৪ অক্টোবর : সিলেটের একদল স্বপ্নবাজ মানবিক ব্যক্তিত্বের সম্মিলিত স্লোগান "হাতে কলমে দেখাবো স্বপ্ন, তোমরাই হবে দেশ রত্ন" অন্তরে ধারণ করে প্রতিষ্ঠার দুই বছর ঐতিহ্যের ধারায় বহমান বিদ্যাপীঠ স্বপ্নের বিদ্যানিকেতন। 
মানবিক সংগঠন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার, ৩ অক্টোবর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে স্বপ্নের বিদ্যানিকেতন ও সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমদের সার্বিক তত্বাবধানে জাঁকজমকপূর্ণ আয়োজনে সভাপতিত্ব করেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সভাপতি সোহাগ আহমেদ। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ নজরুল ইসলাম নাজ, প্রধান বক্তা হিসাবে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে সারগর্ভ বক্তব্য রাখেন ইউকে কমিউনিটি এ্যাক্টিভিটিস ও গোল্ডেন ড্রীম ইউকে এর চেয়ারপার্সন মোছাম্মৎ কামরুন্নেছা খানম শোভা মতিন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডে সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া, রক্তদাতা ও সমাজকর্মী নাছিম আহমদ হিমু, বিশিষ্ট সমাজকর্মী শাহনেওয়াজ খাঁন শাকিল, সাংবাদিক এ এইচ ফারুক আহমেদ, সমাজকর্মী শেলু বড়ুয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সহ-সভাপতি সামরান আহমেদ, সহ-সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম সোহেল,সহ-সাধারণ সম্পাদক বাবলু আহমেদ, সহ-সভাপতি লোকমান আহমেদ,সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ শাহান, সহ সাংগঠনিক সম্পাদক সাকিব আহমদ,সদস্য আকরাম খান বাপ্পি,সদস্য হাফিজ আনহার আহমদ, সুপার উইমেন্স সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর সহ-সভাপতি তানিয়া সুলতানা, সহ সাধারণ সম্পাদক সোমাইয়া আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক মনিষা আক্তার নাদিয়া,সহ সাংগঠনিক সম্পাদক  মিনারা বেগম, প্রচার সম্পাদক ফাতেহা বেগম,সদস্য বৈশাখী আক্তার বৃষ্টি প্রমুখ। 
বক্তাগণ বলেন,স্বপ্নের বিদ্যানিকেতন সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষার উপর জোর দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর হিসাবে প্রতিষ্ঠায় কাজ করে চলেছে। দেশ-বিদেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।।
শেষে স্বপ্নের বিদ্যানিকেতন স্কুলের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিদ্যানিকেতনের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, খাবার সহ কেক কেটে আনন্দ বিতরণ করা হয়।

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ