আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালালেন পুলিশ কনস্টেবল

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৩ ০২:১১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৩ ০২:১১:৫৬ পূর্বাহ্ন
পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালালেন পুলিশ কনস্টেবল
ঢাকা, ২৫ মে (ঢাকা পোস্ট) : রাজধানীর বনানী চেকপোস্টে পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়েছেন আশরাফ উজ জামান রনি (২২) নামে এক পুলিশ কনস্টেবল। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রনির পরিচয়পত্র থেকে জানা গেছে, তার পুলিশ আইডি নম্বর- বিপি০১২০২২৯২৬২, রক্তের গ্রুপ ‘এ নেগেটিভ’।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে বনানীর ১১ নম্বর চেকপোস্টে রনি অন্য পুলিশ সদস্যদের সঙ্গে দায়িত্ব পালন করতে আসে। পরে চেকপোস্টের ওয়াশরুমে গিয়ে ৬টা ৫০ মিনিটের দিকে সে নিজের পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করে। এ ঘটনার সময় অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। তারাও আমাদেরকে বিষয়টি বলেছেন। নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, সকালে বনানী চেকপোস্ট থেকে ওয়াশরুমে যায় রনি। সেখানে নিজের পিস্তল দিয়ে নিজের বুকে সে নিজেই গুলি করে ওয়াশরুমে পড়ে থাকে। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) দক্ষিণ বিভাগে কর্মরত ছিলেন। নিহত রনির বাড়ি ধামরাই বলে জানান বাচ্চু মিয়া।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”