আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সেই চাঁদ গ্রেপ্তার 

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৩ ০২:১২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৩ ০২:১২:৫৪ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সেই চাঁদ গ্রেপ্তার 
রাজশাহী, ২৫ মে (ঢাকা পোস্ট) : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর ভেড়িপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার (আরএমপি) আনিসুর রহমান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার (১৯ মে) রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে বক্তব্য দেন আবু সাঈদ চাঁদ। এ সময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’
চাঁদের এমন বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। এ নিয়ে দেশব্যাপী প্রতিবাদের ডাক দেয় আওয়ামী লীগ। তাকে গ্রেপ্তারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে রোববার (২১ মে) রাতে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে পুঠিয়া থানায় মামলা করেন। পরে সোমবার (২২ মে) সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গা থানায় আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করেন উপপরিদর্শক (এসআই) আরমান হোসেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু