আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

কার্ডিফে একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তীর ব্যস্ত দিন

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০১:৫১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০১:৫১:৩১ পূর্বাহ্ন
কার্ডিফে একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তীর ব্যস্ত দিন
কার্ডিফ, ৮ অক্টোবর : গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত, মাল্টিকালচারেল, মাল্টিমিডিয়া ও মাল্টিন্যাশনালের বৃটেনের ওয়েলসের রাজধানী  কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার পরিদর্শন সহ কার্ডিফে ২৬ ঘন্টায় অবস্থানকালে ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশ থেকে আগত একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তী। গত ৪ অক্টোবর দুপুর ১২ টায় শহীদ মিনার পরিদর্শনকালে তাঁকে স্বাগত জানান কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার  ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির সেক্রেটারী কমিউনিটি লিডার ও মিডিয়া ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর। 
এই সময় কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সাবেক ডিপুটি লড মেয়র কাউন্সিলার এম দিলওয়ার আলী, শহীদ মিনার কমিটির অন্যতম  ফাউন্ডার্স ট্রাষ্টি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, ফাউন্ডার্স ট্রাষ্টি আলহাজ্ব আসাদ মিয়া, লাইফ মেম্বার ভিপি সেলিম আহমদ, সাংবাদিক  জিসান আহমেদ, সৈয়দ ইকবাল আহমেদ, সৈয়দ মোহাম্মদ কাহের,আখি আক্তার, মাসুদ আহমেদ, বদরুল হক মনসুর ও  সাজেল আহমেদ। এর পর সাংবাদিক বিকুল চক্রবর্তীর সম্মানে কার্ডিফের সিটি রোডের একটি  টার্কিস রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ  ও এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। 
কার্ডিফ বাংলা স্কুলের সাধারণ সম্পাদক ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং কবি ও  সাহিত্যিক  সৈয়দ কাহের এর প্রানবন্ত উপস্থাপনায় উক্ত মতবিনিময় সভায় 
ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের বোর্ড অফ ডিরেক্টর শাহ্ শাফী কাদির,বিশিষ্ট ব্যবসায়ী  মুজিবুর রহমান মুজিব , লেখক ও সংগঠক জিসান আহমেদ,  শেখ মোহাম্মদ আনোয়ার, আব্দুর রউফ তালুকদার,  রকিবুর রহমান, গিয়াস আহমেদ, মসুদ চৌধুরী, ও জিল্লু রহমান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 
একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তী কার্ডিফে ২৬ ঘণ্টা অবস্থানকালে সাংবাদিক ও উপস্থিত সবাই থেকে পাওয়া আন্তরিক সাপোর্টের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, এ ধরনের আন্তরিকতায় তিনি সত্যিই আনন্দিত হয়েছেন। তিনি বিশেষভাবে সিনিয়র সাংবাদিক ও মৌলভীবাজার জেলার কৃতি সন্তান মোহাম্মদ মকিস মনসুরকে তার আন্তরিক সহায়তা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ