আমেরিকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ

নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় সরকার : বিমান প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৩ ১০:৩৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৩ ১০:৩৭:৫৩ পূর্বাহ্ন
নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় সরকার : বিমান প্রতিমন্ত্রী
মাধবপুর, (হবিগঞ্জ) ২৫ মে : বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি বলেন, বিএনপির হুমকি ধমকিতে সরকার ভয় পায়না। আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। নির্বাচন কমিশন স্বাধীন ও শক্তিশালী। নির্বাচনে সরকার কোন হস্তক্ষেপ করবেনা। বিএনপি ও তার মিত্ররা আন্দোলনের নামে ভাংচুর, জ্বালাও, পোড়াও ও জনজীবনে অশান্তি সৃষ্টি করলে সরকার কঠোর হস্তে দমন করবে। সরকার সংবিধানের বাহিরে কোন অন্যায় দাবি মেনে নিবেনা।প্রধানমন্ত্রীকে জীবননাশের হুমকি দেওয়ায় সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এ ঘটনার প্রতিবাদ
জানিয়েছে। প্রধানমন্ত্রীর সফল রাষ্ট্র পরিচালনা বিশ্ব নেতারা প্রশংসা করছেন। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুরে ক্ষুদ্র চা জনগোষ্টীর শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপবৃত্তি, বাইসাইকেল বিতরণ, প্রাণী সম্পদ বিভাগের ছাগল বিতরণ এবং কৃষি মেলা উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে বিমান প্রতিমন্ত্রী উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে গ্রামে গঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকার কৃষকদের মধ্যে বিনামূল্যে সার,বীজ ও উন্নত কৃষি যন্ত্রপাতি সরবরাহ করায় কৃষিতে বাংলাদেশে নবদিগন্তের সৃষ্টি হয়েছে। ডিজিটাল সুবিধার কারনে দেশে স্বচ্ছতা ও
জবাবদিহিতা সৃষ্টি হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রাম পর্যায়ে চিকিৎসা সেবা দেওয়ায় জাতীসংঘ স্বীকৃতি দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপি জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। কৃষিতে সরকার বিশেষ গুরুত্ব দেওয়ায় তুলনামূলক ভাবে বাংলাদেশের অবস্থা ভাল। তেল গ্যাস বিদ্যুতের প্রবাহ বজায় রাখতে প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য সফর করে দ্বিপাক্ষিক বিভিন্ন চুক্তি করছেন। যা দেশের জন্য মঙ্গল ও কল্যাণকর। তিনি আরো বলেন, যতদিন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতে বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ পথ হারাবেনা। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য সরকার বড় পরিসরে উন্নয়ন সহায়তা উদ্যোগ নিয়েছেন।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা আলী আশরাফের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর ছাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন আহসান, থানার ওসি আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা মাধব রায়, মুজাহিদ বীন ইসলাম, মাখন চকদার, ফারুক পাঠান, শ্রীধাম দাশগুপ্ত, সাংবাদিক মিজানুর রহমান, এরশাদ আলী, সাব্বির হাসান, আইয়ূব খান, আদিবাসি নেতা সাইমুন মরমু, প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ