আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত
এক বছরে শতাধিক সহিংস ঘটনা

ডেট্রয়েটের তিন ক্যাসিনো ঘিরে অপরাধের ছায়া

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ১১:২৮:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ১১:২৮:০২ পূর্বাহ্ন
ডেট্রয়েটের তিন ক্যাসিনো ঘিরে অপরাধের ছায়া
ডেট্রয়েট, ৯ অক্টোবর :  শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাগলি ও থার্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থল, যা শহরের পাবলিক সেফটি হেডকোয়ার্টার্স থেকে মাত্র ২০০ গজ দূরে গত এক বছরে সবচেয়ে অপরাধপ্রবণ ব্লক হিসেবে চিহ্নিত হয়েছে।
ডেট্রয়েট পুলিশ বিভাগের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর পর্যন্ত এলাকাটিতে মোট ৩৭২টি অপরাধ সংঘটিত হয়েছে, যার মধ্যে ৯৫টি ছিল সহিংস। শহরের তিনটি প্রধান ক্যাসিনো এমজিএম গ্র্যান্ড, মোটরসিটি এবং হলিউড গ্রিকটাউন এর আশপাশের এলাকায় অপরাধের ঘনত্ব সবচেয়ে বেশি। উডওয়ার্ড ও ইস্ট অ্যাডামসের সংযোগস্থলের কাছে অবস্থিত এমজিএম গ্র্যান্ড ক্যাসিনো এলাকায় এক বছরে সংঘটিত ১০টি ডাকাতি শহরের মধ্যে সর্বাধিক।
অপরাধের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে হলিউড গ্রিকটাউন ক্যাসিনো সংলগ্ন ব্লক, যেখানে ২৫৩টি ঘটনা রেকর্ড হয়েছে, এর মধ্যে ৫৩টি সহিংস অপরাধ। চতুর্থ স্থানে রয়েছে মোটরসিটি ক্যাসিনোর বাইরের ব্লক, যেখানে ২১১টি অপরাধের মধ্যে ৫৪টি ছিল সহিংস।
ক্যাসিনোগুলো চালু হয় ১৯৯৯ ও ২০০০ সালে। এরপর থেকে ডেট্রয়েটের সামগ্রিক অপরাধের হার কমলেও, এই তিনটি এলাকায় অপরাধের মাত্রা বরং বেড়েছে। পুলিশের মতে, প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর আগমন অপরাধীদের জন্য নতুন সুযোগ তৈরি করছে।
মিশিগান গেমিং কন্ট্রোল বোর্ডের তথ্যমতে, ২০২৪ সালে ডেট্রয়েটের তিনটি ক্যাসিনো ১.২৯ বিলিয়ন ডলার রাজস্ব আয় করেছে। রাজ্য কর হিসেবে জমা হয়েছে ১০৪.৩ মিলিয়ন ডলার এবং শহর কর হিসেবে প্রায় ১৫৯ মিলিয়ন ডলার।
আইনজীবী হিদার অ্যাটনিপ, যিনি ২০১৭ সালে এমজিএম গ্র্যান্ড ক্যাসিনোর পার্কিং লটে হামলার শিকার হয়েছিলেন, বলেন, “ক্যাসিনোগুলো অপরাধমূলক কার্যকলাপের জন্য চুম্বকস্বরূপ। পার্কিং লট এলাকাগুলো বিশেষভাবে ঝুঁকিপূর্ণ, কারণ এখানে আগতদের হাতে নগদ অর্থ থাকে, অথচ নিরাপত্তা ব্যবস্থা দুর্বল।”
তিনি আরও বলেন, “মিশিগানে ক্যাসিনোগুলোর ওপর অপরাধ প্রতিরোধে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তাদের সঙ্গে সাধারণ দোকানের মতোই আচরণ করা হয়, এটা পরিবর্তন দরকার।” পুলিশ পরিসংখ্যান অনুযায়ী, শহরের তৃতীয় সর্বাধিক অপরাধ সংঘটিত হয়েছে এইট মাইল ও স্টেট ফেয়ার সংলগ্ন মেইজার সুপারস্টোর এলাকায়। এখানে এক বছরে ২৪৬টি অপরাধ রেকর্ড হয়েছে, যার মধ্যে ২২টি ছিল সহিংস। বেশিরভাগ অপরাধই ছিল খুচরা জালিয়াতি বা চুরির ঘটনা।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড