আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প

ম্যাকডোনাল্ডস ম্যানেজারকে হত্যার দায়ে অভিযুক্ত মহিলা বিচার যোগ্য ঘোষণা

  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ০২:০২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ০২:০২:৫৪ পূর্বাহ্ন
ম্যাকডোনাল্ডস ম্যানেজারকে হত্যার দায়ে অভিযুক্ত মহিলা বিচার যোগ্য ঘোষণা
বুধবার, ৩ সেপ্টেম্বর, ইস্টপয়েন্টের ৩৮তম জেলা আদালতে বিচারক ক্যাথলিন গ্যালেনের আদালত কক্ষে নির্ধারিত যোগ্যতার শুনানির জন্য দাঁড়িয়ে থাকা আফেনি মুহাম্মদ তার আইনজীবী জোশ জোন্সের বক্তব্য শুনছেন/Photo : Jose Juarez, Special To Detroit News.

ইস্টপয়েন্টে,  ১০ অক্টোবর : ইস্টপয়েন্টের ম্যাকডোনাল্ডসে ম্যানেজারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে অভিযুক্ত আফেনি মুহাম্মদকে বিচার মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে উপযুক্ত ঘোষণা করেছে আদালত।
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর অফিস জানিয়েছে, মিশিগান সেন্টার ফর ফরেনসিক সাইকিয়াট্রি মুহাম্মদের মানসিক সক্ষমতা যাচাই করে এই সিদ্ধান্ত দেয়। বুধবার ৩৮তম জেলা আদালতে সম্ভাব্য কারণ শুনানিতে প্রসিকিউশন ও ডিফেন্স উভয় পক্ষই সেই প্রতিবেদনের ওপর নির্ভর করে বক্তব্য রাখে।
প্রসিকিউটর পিটার লুসিডো এক বিবৃতিতে বলেন, “বিবাদী বিচার মুখোমুখি হওয়ার যোগ্য—এই সিদ্ধান্ত নিশ্চিত করে যে তাকে এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহি করতে হবে। এটি এক নৃশংস ঘটনা, যা একজন নির্দোষ নারীর জীবন কেড়ে নিয়েছে।”
কর্তৃপক্ষের অভিযোগ, ১০ জুলাই মুহাম্মদ ইস্টপয়েন্টের একটি ম্যাকডোনাল্ডসে ম্যানেজার জেনিফার হ্যারিস (৩৯)-কে ছুরিকাঘাতে হত্যা করেন। হ্যারিস ছিলেন মাউন্ট ক্লেমেন্সের বাসিন্দা, ছয় সন্তানের মা এবং ১৫ বছর ধরে রেস্তোরাঁটিতে কর্মরত।
প্রসিকিউটরদের মতে, মুহাম্মদ রেস্টুরেন্টে কাজের বিরোধের জেরে হ্যারিসকে ১৫ বার ছুরিকাঘাত করেন। একজন গ্রাহক গুলি চালিয়ে হামলা থামানোর চেষ্টা করেন, তবে কেউ আহত হননি।
পুলিশ জানায়, হামলার পর মুহাম্মদ পালানোর চেষ্টা করলেও উপস্থিত সাক্ষীরা তাকে আটকায়। ঘটনার আগে মুহাম্মদ নাকি সোশ্যাল মিডিয়ায় হ্যারিসকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। ১১ জুলাই মুহাম্মদের বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যা এবং অস্ত্র বহনের অবৈধ উদ্দেশ্য এই দুই অভিযোগ আনা হয়। বিচারক তাকে ২৫ মিলিয়ন ডলার বন্ডে ম্যাকম্ব কাউন্টি জেলে পাঠানোর নির্দেশ দেন।
১৪ নভেম্বর মামলার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে। দোষী প্রমাণিত হলে মুহাম্মদ যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। আদালতের রেকর্ড অনুযায়ী, ভার্জিনিয়ায় ২০২২ সালে তিনি আরেক ব্যক্তিকে ছুরিকাঘাত করার জন্য এক বছরের প্রবেশনসহ দোষী সাব্যস্ত হয়েছিলেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম

নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম